বাংলাদেশ ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে সব খাতায় সংরক্ষণ করে রাখছি’

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারক ও আইন কর্মকর্তাদের কার্যক্রম নথিভুক্ত করে রাখার কথা বলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে তার বাকবিতণ্ডাও হয়।

সোমবার ঢাকার একটি আদালতে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন-কে হাজির করা হলে জুলাই আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

শুনানি শেষে আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দেন ইনু। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় হাজতখানায় রাখা হয়েছে তাদের। একই সঙ্গে তিনি বলেন, কারাগারে অবস্থানকালে আদালতের বিচারক ও আইন কর্মকর্তাদের কার্যক্রম তিনি পৃথক দুটি খাতায় সংরক্ষণ করে রাখছেন।

এ সময় তিনি বিচার ব্যবস্থা নিয়ে সমালোচনামূলক মন্তব্যও করেন। তার বক্তব্য চলাকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী আপত্তি জানালে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। ইনু আইনজীবীকে ‘চুপ করতে’ বললে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালত অবমাননার অভিযোগ তুলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আদালত বিষয়টি পরবর্তীতে বিবেচনা করবেন বলে জানান। একই সঙ্গে মামলায় ইনু ও মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় মিছিল চলাকালে গুলিবিদ্ধ হন মো. মোখলেছিন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া ইনু ও মেনন একাধিক দফায় রিমান্ডে ছিলেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

সোমবার, ২২ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে সব খাতায় সংরক্ষণ করে রাখছি’

প্রকাশিত: ০৬:০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬