সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৪২:২৩
শিরোনাম
● যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা! ● নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ● জীবননগরে ৫ দিন নিখোঁজের পর ভ্যানচালকের খণ্ডিত লাশ উদ্ধার ● বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই রিডিং রুম, বারান্দায় পড়েন শিক্ষার্থীরা ● বিরোধী দল ‘জুলাই বিরোধী’: প্রধানমন্ত্রী ● ইশরাক প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী ● বিশ্বজিৎ দাস হত্যা মামলার শুনানি ৮ ডিসেম্বর ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডকে তথ্য আদান-প্রদানে ঘাটতি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● পদত্যাগের ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ইশরাক ● ১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা! ● নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ● জীবননগরে ৫ দিন নিখোঁজের পর ভ্যানচালকের খণ্ডিত লাশ উদ্ধার ● বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই রিডিং রুম, বারান্দায় পড়েন শিক্ষার্থীরা ● বিরোধী দল ‘জুলাই বিরোধী’: প্রধানমন্ত্রী ● ইশরাক প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী ● বিশ্বজিৎ দাস হত্যা মামলার শুনানি ৮ ডিসেম্বর ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডকে তথ্য আদান-প্রদানে ঘাটতি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● পদত্যাগের ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ইশরাক ● ১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

জমি নিয়ে বিরোধে মিথ্যা মামলায় বাবা-ছেলের হাজতবাস

পুলক রায়, শেরপুর প্রতিনিধি
পুলক রায়, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:২৭
শেয়ার: mail
জমি নিয়ে বিরোধে মিথ্যা মামলায় বাবা-ছেলের হাজতবাস

শেরপুরের নালিতাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা দাবি, গাছ কাটা ও মাছ লুটের অভিযোগে করা মামলায় কারাভোগ করেছেন এক বাবা ও তাঁর ছেলে। মামলাটি হয়রানিমূলক দাবি করে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, জমি দখলে নিতেই তাঁদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। তবে বাদী জমি জবরদখলের পাল্টা অভিযোগ করেছেন।

ঘটনাটি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের দক্ষিণ সোহাগপুর গ্রামের। মামলার বাদী ভজন সরকার ওই ইউনিয়নের একজন গ্রাম পুলিশ সদস্য। বিবাদীরা হলেন একই গ্রামের সন্তোষ সরকার ও তাঁর চার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে সন্তোষ সরকার একই গ্রামের সুশীল সরকারের কাছ থেকে বিভিন্ন সময়ে সাফকবলা দলিলের মাধ্যমে কয়েক দফায় জমি কেনেন। চলতি বছরের শুরুর দিকে সুশীলের চাচাতো ভাই মেঘনাথ সরকার ও ভজন সরকার উত্তরাধিকার সূত্রে ওই জমিতে মালিকানা দাবি করেন। একপর্যায়ে গত ফেব্রুয়ারিতে সন্তোষ সরকারের কেনা ও ভোগদখলে থাকা ২৫ শতক জমি তাঁরা দখল করেন বলে অভিযোগ রয়েছে। পরে ১১ আগস্ট সন্তোষ সরকার ওই জমির দখল পুনরুদ্ধার করেন। এ নিয়ে পরদিন দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করে।

এদিকে জমি নিয়ে বিরোধের ধারাবাহিকতায় গত ২৫ জুলাইয়ের একটি ঘটনার উল্লেখ করে সন্তোষ সরকার ও তাঁর চার ছেলের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন ভজন সরকার। অভিযোগে বলা হয়, দেশীয় অস্ত্র নিয়ে তাঁরা বাদীর বাড়িতে প্রবেশ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন, মারধর ও প্রাণনাশের হুমকি দেন এবং প্রায় তিন লাখ টাকা মূল্যের ঔষধি গাছ কেটে ফেলেন। এ ছাড়া বাড়ির সামনের পুকুর থেকে ৭০ হাজার টাকার মাছ লুটের অভিযোগও করা হয়।

আদালত অভিযোগটি তদন্তের জন্য নালিতাবাড়ী থানার পুলিশকে নির্দেশ দেন। পরে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) চন্দন প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে আদালত বিবাদীদের হাজির হওয়ার নির্দেশ দেন। তবে সমন যথাযথভাবে তাঁদের কাছে পৌঁছেছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, বাদী সমন গোপন করে ফেলায় তাঁরা আদালতে হাজির হতে পারেননি। পরে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সন্তোষ সরকার ও তাঁর ছেলেকে কারাভোগ করতে হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ২৫ জুলাই অভিযোগে উল্লেখ করা ধরনের কোনো ঘটনা ঘটেনি। মামলায় যে গাছ কাটার কথা বলা হয়েছে, সেগুলোও ভজন সরকারের বাড়িতে ছিল না বলে জানান তাঁরা।

গাছ কাটার অভিযোগের পক্ষে প্রমাণ জানতে চাইলে ভজন সরকার প্রতিবেদককে তা দেখাতে পারেননি। তবে তিনি সন্তোষ সরকারের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ করেন। একই সঙ্গে একাধিক মামলা দিয়ে তাঁকে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন।

সন্তোষ সরকার বলেন, তিনি সাফকবলা দলিলের মাধ্যমে জমি কিনে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তাঁর অভিযোগ, ভজন সরকার ও মেঘনাথ সরকার জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা করেছেন। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতিকার চেয়ে তিনিও পাল্টা মামলা করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই চন্দন জানান, তদন্তে এতগুলো গাছ কাটার ও চাঁদা দাবির অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। তাঁর ভাষ্য, বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত সমন জারি করেন। বিবাদীপক্ষ আদালতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জমি নিয়ে বিরোধে মিথ্যা মামলায় বাবা-ছেলের হাজতবাস

বিস্তারিত কমেন্টে