বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৩৮:১৪
শিরোনাম
● মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম ● রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ● ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা: ৪ হাজার গ্রাহকের তথ্য ফাঁস ● মাত্র ৩৯ বছরেই ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা ● মাটি খেয়ে থাকব, তবু এক ইঞ্চি ভূখণ্ড ছাড়ব না: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস ● সৌদিকে রক্ষার অঙ্গীকারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জুয়ায় মেতেছে মিশর ● বিজয়া দশমী আজ ● মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম ● রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ● ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা: ৪ হাজার গ্রাহকের তথ্য ফাঁস ● মাত্র ৩৯ বছরেই ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা ● মাটি খেয়ে থাকব, তবু এক ইঞ্চি ভূখণ্ড ছাড়ব না: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস ● সৌদিকে রক্ষার অঙ্গীকারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জুয়ায় মেতেছে মিশর ● বিজয়া দশমী আজ

ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা: ৪ হাজার গ্রাহকের তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:৩৭
শেয়ার: mail
ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা: ৪ হাজার গ্রাহকের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) প্রায় ৪ হাজার (৩ হাজার ৮৯৭ জন) গ্রাহকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে।

প্রকাশিত তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ, ইমেইল, আবাসিক ঠিকানা ও ঋণসংক্রান্ত সংবেদনশীল নথি।

বুধবার (২১ অক্টোবর) ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ঘটনার তদন্তে একটি স্বাধীন সাইবার নিরাপত্তা সংস্থাকে নিয়োগ দেওয়া হয়েছে।

ফাঁস হওয়া তথ্যের মধ্যে গ্রাহকদের শনাক্তকরণ নম্বর, ব্যাংকের শাখাসংক্রান্ত তথ্য এবং গ্রাহক ও ঋণের বিভিন্ন নথিও রয়েছে। তথ্য ফাঁসের উৎস, পরিধি ও সম্ভাব্য ঝুঁকি নির্ধারণে তদন্ত চলছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তথ্য ফাঁসের ঘটনা ঘটলেও এর ফলে ব্যাংকের মূল ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক কর্মক্ষমতা কিংবা দৈনন্দিন কার্যক্রমে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি। ঘটনার বিস্তারিত মূল্যায়নের পাশাপাশি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো সাইবার অপরাধীদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এ ধরনের হামলায় গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হলে প্রতারণা ও পরিচয় জালিয়াতির ঝুঁকি তৈরি হতে পারে।

সূত্র: রয়টার্স, ইন্ডিয়ান এক্সপ্রেস

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা: ৪ হাজার গ্রাহকের তথ্য ফাঁস

বিস্তারিত কমেন্টে