বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৩৬:৫৮
শিরোনাম
● মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম ● রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ● ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা: ৪ হাজার গ্রাহকের তথ্য ফাঁস ● মাত্র ৩৯ বছরেই ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা ● মাটি খেয়ে থাকব, তবু এক ইঞ্চি ভূখণ্ড ছাড়ব না: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস ● সৌদিকে রক্ষার অঙ্গীকারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জুয়ায় মেতেছে মিশর ● বিজয়া দশমী আজ ● মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম ● রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ● ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা: ৪ হাজার গ্রাহকের তথ্য ফাঁস ● মাত্র ৩৯ বছরেই ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা ● মাটি খেয়ে থাকব, তবু এক ইঞ্চি ভূখণ্ড ছাড়ব না: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস ● সৌদিকে রক্ষার অঙ্গীকারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জুয়ায় মেতেছে মিশর ● বিজয়া দশমী আজ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:২৯
শেয়ার: mail
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়ার পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে হত্যাচেষ্টা মামলায় ১০ দিনের রিমান্ড শুনানির জন্য দিলীপ আগারওয়ালাকে আদালতে হাজির করা হয়।

এ সময় তাঁর পক্ষে আইনজীবী আনোয়ার কবীর বাবুলসহ কয়েকজন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন ও হারুন অর রশিদসহ কয়েকজন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দিলীপ আগারওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

বিস্তারিত কমেন্টে