চলমান অবকাশকালীন ছুটির পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস আগামী ২৫ অক্টোবর।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট ইনার কোর্ট ইয়ার্ডে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এ সময় তাঁরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
kalprakash.com/IM