রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:১৫:০৩
শিরোনাম
● সিএমপির ডবলমুরিং থানার অভিযানে ৫ অগাস্ট লুট হওয়া টরাস পিস্তল উদ্ধার ● বোমা দিয়ে সভ্যতা ধ্বংস করা যায় না, শত্রুকে কড়া বার্তা ইরানের ● পাকিস্তানের অভিযানে ভারত-সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত ● মণিরামপুরে ২৫ দুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক দিলেন এমপি গাজী এনামুল হক ● স্বাস্থ্য কার্ড চালুর লক্ষ্যে ই-হ্যাকাথন: জনগণের পরামর্শে গঠিত হবে আগামীর স্বাস্থ্যসেবা ● বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার ● পঞ্চগড়ে দুর্গোৎসবে এসআরবি-১৩-এর বিশেষ নিরাপত্তা ও সাইবার নজরদারি ● অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ২৫ অক্টোবর ● তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ● রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ● সিএমপির ডবলমুরিং থানার অভিযানে ৫ অগাস্ট লুট হওয়া টরাস পিস্তল উদ্ধার ● বোমা দিয়ে সভ্যতা ধ্বংস করা যায় না, শত্রুকে কড়া বার্তা ইরানের ● পাকিস্তানের অভিযানে ভারত-সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত ● মণিরামপুরে ২৫ দুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক দিলেন এমপি গাজী এনামুল হক ● স্বাস্থ্য কার্ড চালুর লক্ষ্যে ই-হ্যাকাথন: জনগণের পরামর্শে গঠিত হবে আগামীর স্বাস্থ্যসেবা ● বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার ● পঞ্চগড়ে দুর্গোৎসবে এসআরবি-১৩-এর বিশেষ নিরাপত্তা ও সাইবার নজরদারি ● অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ২৫ অক্টোবর ● তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ● রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

স্বাস্থ্য কার্ড চালুর লক্ষ্যে ই-হ্যাকাথন: জনগণের পরামর্শে গঠিত হবে আগামীর স্বাস্থ্যসেবা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:০২
শেয়ার: mail
স্বাস্থ্য কার্ড চালুর লক্ষ্যে ই-হ্যাকাথন: জনগণের পরামর্শে গঠিত হবে আগামীর স্বাস্থ্যসেবা

দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সর্বজনীন স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়াকে আরও আধুনিক, সুসংহত ও জনবান্ধব করতে বিশেষ ই-হ্যাকাথন শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

রোববার (১৮ অক্টোবর) সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, এই ই-হ্যাকাথন আয়োজনের মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের কাছ থেকে স্বাস্থ্য খাত সংস্কার ও উন্নয়নের নানামুখী পরামর্শ নেওয়া হচ্ছে।

ড. এম এ মুহিত বলেন, তরুণ সমাজের উদ্ভাবনী চিন্তাভাবনা ও সাধারণ নাগরিকদের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীর ডিজিটাল স্বাস্থ্য অবকাঠামো গড়ে তোলাই এই ই-হ্যাকাথনের মূল লক্ষ্য। যে কেউ অনলাইনে নিবন্ধন করে সরাসরি সরকারের কাছে নিজের মতামত ও সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাতে পারবেন।

তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে নতুন প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতা ও তরুণদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের সাধারণ মানুষ যেন খুব সহজেই এই প্রক্রিয়ায় যুক্ত হয়ে নিজের সুচিন্তিত মতামত জানাতে পারেন, সে জন্য ডিজিটাল প্ল্যাটফর্মটিকে অত্যন্ত সহজবোধ্য ও সাধারণবান্ধব করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

স্বাস্থ্য কার্ড চালুর লক্ষ্যে ই-হ্যাকাথন: জনগণের পরামর্শে গঠিত হবে আগামীর স্বাস্থ্যসেবা

বিস্তারিত কমেন্টে