মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৩৪:৩৪
শিরোনাম
● শিবচরে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জবি পূজা উদযাপন পরিষদের বিবৃতি ● জয়পুরহাটে বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন’ শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত ● শুধু রাজনৈতিক সংস্কার নয়, আমলাতন্ত্রেও পরিবর্তন জরুরি: ডেপুটি স্পিকার ● টানা বাড়ার পর বিশ্ববাজারে কমল তেলের দাম ● তুহিন হত্যা মামলায় ফের জামিন পেলেন আইভী ● এসএসসিতে ২ বিষয়ে ফেল করাদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে ● ধানমন্ডির ফরচুন কনভেনশন হলে বিয়ের খাবার খেয়ে শতাধিক ব্যক্তির ডায়রিয়ার লক্ষণ ● কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পে আমিরাতের সহায়তা চায় সরকার ● বাংলাদেশে নতুন জঙ্গি দল, সতর্ক সরকার ● শিবচরে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জবি পূজা উদযাপন পরিষদের বিবৃতি ● জয়পুরহাটে বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন’ শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত ● শুধু রাজনৈতিক সংস্কার নয়, আমলাতন্ত্রেও পরিবর্তন জরুরি: ডেপুটি স্পিকার ● টানা বাড়ার পর বিশ্ববাজারে কমল তেলের দাম ● তুহিন হত্যা মামলায় ফের জামিন পেলেন আইভী ● এসএসসিতে ২ বিষয়ে ফেল করাদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে ● ধানমন্ডির ফরচুন কনভেনশন হলে বিয়ের খাবার খেয়ে শতাধিক ব্যক্তির ডায়রিয়ার লক্ষণ ● কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পে আমিরাতের সহায়তা চায় সরকার ● বাংলাদেশে নতুন জঙ্গি দল, সতর্ক সরকার

তুহিন হত্যা মামলায় ফের জামিন পেলেন আইভী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:৩০
শেয়ার: mail
তুহিন হত্যা মামলায় ফের জামিন পেলেন আইভী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ তাঁর আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও আইভীর পুনর্জামিনের আবেদনের জন্য দিন ধার্য ছিল। এ উপলক্ষে আদালতে হাজির হন মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি সেলিনা হায়াৎ আইভী।

শুনানির সময় তাঁর আইনজীবী আওলাদ হোসেন পুনর্জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও পুনর্জামিনের আবেদনের জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। তাঁরা আদালতে পুনর্জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় তুহিন হত্যা মামলাটি দায়ের করা হয়। মামলার নম্বর ১৯।

এ মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং তাঁর ভাতিজা আজমেরী ওসমান।

মামলায় ৯৯ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলাটির চূড়ান্ত প্রতিবেদন নিয়ে শুনানির দিনই সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিনের আবেদন মঞ্জুর করলেন আদালত।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

তুহিন হত্যা মামলায় ফের জামিন পেলেন আইভী

বিস্তারিত কমেন্টে