মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫৬:৫০
শিরোনাম
● শিবচরে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জবি পূজা উদযাপন পরিষদের বিবৃতি ● জয়পুরহাটে বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন’ শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত ● শুধু রাজনৈতিক সংস্কার নয়, আমলাতন্ত্রেও পরিবর্তন জরুরি: ডেপুটি স্পিকার ● টানা বাড়ার পর বিশ্ববাজারে কমল তেলের দাম ● তুহিন হত্যা মামলায় ফের জামিন পেলেন আইভী ● এসএসসিতে ২ বিষয়ে ফেল করাদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে ● ধানমন্ডির ফরচুন কনভেনশন হলে বিয়ের খাবার খেয়ে শতাধিক ব্যক্তির ডায়রিয়ার লক্ষণ ● কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পে আমিরাতের সহায়তা চায় সরকার ● বাংলাদেশে নতুন জঙ্গি দল, সতর্ক সরকার ● শিবচরে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জবি পূজা উদযাপন পরিষদের বিবৃতি ● জয়পুরহাটে বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন’ শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত ● শুধু রাজনৈতিক সংস্কার নয়, আমলাতন্ত্রেও পরিবর্তন জরুরি: ডেপুটি স্পিকার ● টানা বাড়ার পর বিশ্ববাজারে কমল তেলের দাম ● তুহিন হত্যা মামলায় ফের জামিন পেলেন আইভী ● এসএসসিতে ২ বিষয়ে ফেল করাদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে ● ধানমন্ডির ফরচুন কনভেনশন হলে বিয়ের খাবার খেয়ে শতাধিক ব্যক্তির ডায়রিয়ার লক্ষণ ● কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পে আমিরাতের সহায়তা চায় সরকার ● বাংলাদেশে নতুন জঙ্গি দল, সতর্ক সরকার

ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জবি পূজা উদযাপন পরিষদের বিবৃতি

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:৪৫
শেয়ার: mail
ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জবি পূজা উদযাপন পরিষদের বিবৃতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের সামনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় পরিষদ গভীরভাবে ব্যথিত।

এ ঘটনায় মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিনের সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট বিভাগ, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ, প্রক্টর, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, সভায় উপাচার্য ঘটনাটি সম্পর্কে অবগত হন এবং বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ বিবেচনায় শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতিকে বাংলাদেশের ঐতিহ্য হিসেবে উল্লেখ করে তা বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

বিবৃতির শেষাংশে বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জবি পূজা উদযাপন পরিষদের বিবৃতি

বিস্তারিত কমেন্টে