মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:০২:১৭
শিরোনাম
● শিবচরে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জবি পূজা উদযাপন পরিষদের বিবৃতি ● জয়পুরহাটে বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন’ শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত ● শুধু রাজনৈতিক সংস্কার নয়, আমলাতন্ত্রেও পরিবর্তন জরুরি: ডেপুটি স্পিকার ● টানা বাড়ার পর বিশ্ববাজারে কমল তেলের দাম ● তুহিন হত্যা মামলায় ফের জামিন পেলেন আইভী ● এসএসসিতে ২ বিষয়ে ফেল করাদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে ● ধানমন্ডির ফরচুন কনভেনশন হলে বিয়ের খাবার খেয়ে শতাধিক ব্যক্তির ডায়রিয়ার লক্ষণ ● কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পে আমিরাতের সহায়তা চায় সরকার ● বাংলাদেশে নতুন জঙ্গি দল, সতর্ক সরকার ● শিবচরে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জবি পূজা উদযাপন পরিষদের বিবৃতি ● জয়পুরহাটে বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন’ শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত ● শুধু রাজনৈতিক সংস্কার নয়, আমলাতন্ত্রেও পরিবর্তন জরুরি: ডেপুটি স্পিকার ● টানা বাড়ার পর বিশ্ববাজারে কমল তেলের দাম ● তুহিন হত্যা মামলায় ফের জামিন পেলেন আইভী ● এসএসসিতে ২ বিষয়ে ফেল করাদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে ● ধানমন্ডির ফরচুন কনভেনশন হলে বিয়ের খাবার খেয়ে শতাধিক ব্যক্তির ডায়রিয়ার লক্ষণ ● কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পে আমিরাতের সহায়তা চায় সরকার ● বাংলাদেশে নতুন জঙ্গি দল, সতর্ক সরকার

জয়পুরহাটে বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন’ শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:৪২
শেয়ার: mail
জয়পুরহাটে বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন’ শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত

‘বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন: গবেষণা থেকে বাস্তবায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গবেষণালব্ধ প্রযুক্তি ও দেশীয় কাঁচামালের কার্যকর ব্যবহারের মাধ্যমে নতুন শিল্পকারখানা গড়ে তোলা এবং দেশীয় শিল্পের বিকাশে উদ্যোক্তাদের উৎসাহিত করাই এ কর্মশালার মূল লক্ষ্য।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) অধীন ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির (আইএমএমএম) জয়পুরহাটের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইএমএমএম, বিসিএসআইআর, জয়পুরহাটের ভারপ্রাপ্ত পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএসআইআরের সদস্য (উন্নয়ন) ও সরকারের যুগ্মসচিব আবুল ফাতাহ মো. বালিগুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএসআইআরের সচিব ও উপসচিব মোহাম্মদ সহিদুল হক পাটোয়ারী।

এ ছাড়া বক্তব্য দেন আইএমএমএমের সিনিয়র ইঞ্জিনিয়ার ড. তৌফিক আহমেদ এবং জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব।

কর্মশালায় বক্তারা বলেন, গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি ও দেশীয় কাঁচামাল শিল্প উদ্যোক্তাদের কাছে হস্তান্তরের মাধ্যমে নতুন শিল্পকারখানা স্থাপনে উৎসাহিত করা হবে। এতে দেশের খনিজ সম্পদের সঠিক ও টেকসই ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির নতুন সুযোগ তৈরি হবে।

তাঁরা আরও বলেন, গবেষণা ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা গেলে দেশীয় সম্পদ কাজে লাগিয়ে নতুন নতুন শিল্প উদ্যোগ গড়ে তোলা সম্ভব। এ ধরনের উদ্যোগ আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এভারলাস্ট মিনারেলস, বড়পুকুরিয়া কয়লা খনি ও মধ্যপাড়া গ্রানাইট মাইনিংয়ের প্রতিনিধি, স্থানীয় শিল্পোদ্যোক্তা, সাংবাদিক এবং প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জয়পুরহাটে বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন’ শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে