মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৩৫:১৭
শিরোনাম
● শিবচরে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জবি পূজা উদযাপন পরিষদের বিবৃতি ● জয়পুরহাটে বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন’ শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত ● শুধু রাজনৈতিক সংস্কার নয়, আমলাতন্ত্রেও পরিবর্তন জরুরি: ডেপুটি স্পিকার ● টানা বাড়ার পর বিশ্ববাজারে কমল তেলের দাম ● তুহিন হত্যা মামলায় ফের জামিন পেলেন আইভী ● এসএসসিতে ২ বিষয়ে ফেল করাদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে ● ধানমন্ডির ফরচুন কনভেনশন হলে বিয়ের খাবার খেয়ে শতাধিক ব্যক্তির ডায়রিয়ার লক্ষণ ● কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পে আমিরাতের সহায়তা চায় সরকার ● বাংলাদেশে নতুন জঙ্গি দল, সতর্ক সরকার ● শিবচরে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জবি পূজা উদযাপন পরিষদের বিবৃতি ● জয়পুরহাটে বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন’ শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত ● শুধু রাজনৈতিক সংস্কার নয়, আমলাতন্ত্রেও পরিবর্তন জরুরি: ডেপুটি স্পিকার ● টানা বাড়ার পর বিশ্ববাজারে কমল তেলের দাম ● তুহিন হত্যা মামলায় ফের জামিন পেলেন আইভী ● এসএসসিতে ২ বিষয়ে ফেল করাদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে ● ধানমন্ডির ফরচুন কনভেনশন হলে বিয়ের খাবার খেয়ে শতাধিক ব্যক্তির ডায়রিয়ার লক্ষণ ● কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পে আমিরাতের সহায়তা চায় সরকার ● বাংলাদেশে নতুন জঙ্গি দল, সতর্ক সরকার

টানা বাড়ার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:৩৩
শেয়ার: mail
টানা বাড়ার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

টানা দাম বাড়ার পর বিশ্ববাজারে কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সৌদি আরবে হামলার কারণে সরবরাহে বিঘ্নের আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনার মধ্যে ওঠানামা করছে তেলের বাজার। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা এবং রাশিয়ার সঙ্গে ডিজেলসংক্রান্ত চুক্তির পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি প্রায় ১০৩.০৪ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৯০.৯৬ ডলার।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এ পথে সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

এদিকে ডব্লিউটিআইয়ের দাম ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২৭ ডলারে নেমেছে। এর আগে সোমবার বিশ্ববাজারে তেলের দাম প্রায় ২ ডলার বেড়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৬৫ ডলারে স্থির হয়, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ সমাপনী দর।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দাম বাড়ার চাপ তৈরি করছে। অন্যদিকে রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়লে বাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে পারে। এ দুই বিপরীতমুখী পরিস্থিতির প্রভাবেই বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

টানা বাড়ার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

বিস্তারিত কমেন্টে