সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৪৫:০২
শিরোনাম
● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় বার্মিজ অজগর উদ্ধার, উৎস নিয়ে কৌতূহল ● তিন দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল ● সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ● কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মূর্তি চুরি, আটক ৪ ● ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের ● দায়সারা আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● সুন্দরবনে মুক্তিপণের জন্য জিম্মি ৪ জেলে, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ● নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা ● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় বার্মিজ অজগর উদ্ধার, উৎস নিয়ে কৌতূহল ● তিন দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল ● সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ● কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মূর্তি চুরি, আটক ৪ ● ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের ● দায়সারা আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● সুন্দরবনে মুক্তিপণের জন্য জিম্মি ৪ জেলে, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ● নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৩:৩৯
শেয়ার: mail
নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

নাটোরের বাগাতিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম।

সভায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মলয় কুমার রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস, কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফজলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আফজাল হোসেন, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক পুলক কুমার রায় এবং বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

সভায় জানানো হয়, এ বছর বাগাতিপাড়া উপজেলায় মোট ৩০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের আয়োজন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এ সময় পূজামণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলার ৩০টি পূজামণ্ডপের পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং সুধীজন অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

বিস্তারিত কমেন্টে