সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৫০:৫৪
শিরোনাম
● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় বার্মিজ অজগর উদ্ধার, উৎস নিয়ে কৌতূহল ● তিন দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল ● সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ● কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মূর্তি চুরি, আটক ৪ ● ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের ● দায়সারা আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা ● বঙ্গভবন নিরপেক্ষ থাকুক, ঠাকুরগাঁওয়ে চাই ইনসাফের নেতৃত্ব: রাশেদ প্রধান ● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় বার্মিজ অজগর উদ্ধার, উৎস নিয়ে কৌতূহল ● তিন দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল ● সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ● কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মূর্তি চুরি, আটক ৪ ● ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের ● দায়সারা আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা ● বঙ্গভবন নিরপেক্ষ থাকুক, ঠাকুরগাঁওয়ে চাই ইনসাফের নেতৃত্ব: রাশেদ প্রধান

তিন দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৩:৫৯
শেয়ার: mail
তিন দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ধারাবাহিক হামলার কারণে গত তিন দিনে বাংলাদেশ ও রিয়াদের মধ্যে চলাচলকারী মোট ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৩ হাজার ৪৩১ যাত্রী।

বেবিচকের হালনাগাদ তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের তিনটি ফ্লাইট রয়েছে।

সর্বশেষ তথ্যে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের সংখ্যা নয়টি থেকে বেড়ে ১০টিতে দাঁড়িয়েছে। একইভাবে আগে জানানো ৩ হাজার ১২ জনের পরিবর্তে এখন ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৩১ হয়েছে।

রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক হামলার পর গত শনিবার থেকে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে শুরু করে।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় রোববার বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়। এতে বাংলাদেশ ও সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যে আকাশপথে যোগাযোগ ব্যাহত হয়।

গত এক সপ্তাহে অন্তত পাঁচবার হামলার শিকার হয়েছে রিয়াদ বিমানবন্দর। ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশ ও রিয়াদগামী হাজারো যাত্রী ভ্রমণ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

তিন দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল

বিস্তারিত কমেন্টে