শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:০৯:০০
শিরোনাম
● ৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড ● মেম্বার পদে নমিনেশন পাওয়ার দাবি মহাদেব চন্দ্রের, অস্বীকার ইউনিয়ন বিএনপির ● চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবাহী লাটাহাম্বারের চাপায় স্কুলছাত্রীর মৃত্যু ● ২০২৭ সালের জুন থেকে ঢাকার ১৩ এলাকায় মিলবে গন্ধর্বপুরের বিশুদ্ধ পানি ● কেরানীগঞ্জে কৃষিজমি দখল ও ভরাটের অভিযোগ, মধু সিটির বিরুদ্ধে ক্ষোভ ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● চুয়াডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযান ● দেবিদ্বারে আপন ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক হাফেজ ও মাদ্রাসাশিক্ষক ● চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক ● জিল বাংলা সুগার মিলস লি.-এর ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুম উদ্বোধন ● ৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড ● মেম্বার পদে নমিনেশন পাওয়ার দাবি মহাদেব চন্দ্রের, অস্বীকার ইউনিয়ন বিএনপির ● চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবাহী লাটাহাম্বারের চাপায় স্কুলছাত্রীর মৃত্যু ● ২০২৭ সালের জুন থেকে ঢাকার ১৩ এলাকায় মিলবে গন্ধর্বপুরের বিশুদ্ধ পানি ● কেরানীগঞ্জে কৃষিজমি দখল ও ভরাটের অভিযোগ, মধু সিটির বিরুদ্ধে ক্ষোভ ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● চুয়াডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযান ● দেবিদ্বারে আপন ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক হাফেজ ও মাদ্রাসাশিক্ষক ● চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক ● জিল বাংলা সুগার মিলস লি.-এর ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুম উদ্বোধন

ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০২
শেয়ার: mail
ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ৭ প্লাটুন রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

এ ছাড়া বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।

kalprakash.com/sd

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বিস্তারিত কমেন্টে