শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৩৩:২৫
শিরোনাম
● কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের ● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ● নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অঙ্গসংগঠনের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের ● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ● নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অঙ্গসংগঠনের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:১৫
শেয়ার: mail
কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের

রাজধানী ঢাকার জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। রাজধানীর পাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে ঢাকার মূল নগর এলাকার বাইরে বসবাসের বিকল্প সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগ বজায় রেখে নতুন আবাসিক এলাকা গড়ে তোলা গেলে কেন্দ্রীয় এলাকার ওপর আবাসনের চাপ কিছুটা কমবে। একই সঙ্গে ঢাকার প্রান্তে অপরিকল্পিত নগরায়ণের পরিবর্তে পরিকল্পিতভাবে বসবাসের সুযোগ তৈরি হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) সচিব মনদীপ ঘরাই বলেন, কেরানীগঞ্জে প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কলাতিয়া ও তারানগরসহ আশপাশের এলাকায় প্রকল্পের জন্য স্থান চিহ্নিত করা হয়েছে। এলাকাটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে।

তিনি বলেন, রাজধানীর সঙ্গে নতুন শহরের যোগাযোগ ব্যবস্থাকে পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশসড়ক রাখার প্রস্তাব রয়েছে। আবাসন ও যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিতভাবে গড়ে তোলার মাধ্যমে এলাকাটিকে রাজধানীর বিকল্প বসতির উপযোগী করে তোলাই সরকারের লক্ষ্য।

প্রকল্পটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে জানিয়ে মনদীপ ঘরাই বলেন, সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনার মাধ্যমে প্রকল্পের বিস্তারিত নির্ধারণ করা হবে। মোট আবাসনসংখ্যা, নির্মাণব্যয় ও বাস্তবায়নের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, সেকেন্ডারি সিটির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটাতে টঙ্গীতে পৃথক উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রাখা হচ্ছে। ফলে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই এসব পরিবারের পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ তৈরি হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী বলেন, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার বিপুল আবাসন চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কেরানীগঞ্জে সেকেন্ডারি সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রস্তাবিত সম্ভাব্যতা সমীক্ষার সিদ্ধান্ত ও সরকারি নির্দেশনা অনুযায়ী, সব শ্রেণি-পেশার মানুষের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধাসহ নিরাপদ কমিউনিটি গড়ে তুলতে প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হচ্ছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) নথিপত্র অনুযায়ী, বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনায় কেরানীগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের প্রস্তাবিত ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি নির্মাণের সম্ভাব্যতা যাচাই প্রকল্প গ্রহণ করা হয়েছে।

প্রস্তাবিত স্থান ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাইট সিলেকশন কমিটির সদস্যদের চিঠি দেওয়া হয়। পরে কমিটির সদস্যরা চলতি বছরের ১৬ এপ্রিল সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেন।

প্রস্তাবিত স্থানটি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি এবং দক্ষিণ ও উত্তর বাহেরচর এলাকায় অবস্থিত। বসিলা সেতু থেকে প্রকল্প এলাকাটি প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে এবং কলাতিয়া বাজার থেকে দেড় কিলোমিটার উত্তর-পূর্বে।

এলাকার মাত্র ৫ থেকে ৮ শতাংশ অংশে বসতবাড়ি রয়েছে। বাকি জমি মূলত এক ফসলি কৃষিজমি হিসেবে ব্যবহৃত হয়। এসব ফসলি মাঠে বিভিন্ন আবাসন কোম্পানির বিলবোর্ডও দেখা গেছে।

প্রকল্পের পশ্চিম ও দক্ষিণ পাশে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাস সড়ক রয়েছে। এ সড়কের মাধ্যমে সাভারের আমিনবাজার থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সঙ্গে ঢাকা-মাওয়া মহাসড়ক ও ঢাকার মোহাম্মদপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।

প্রকল্প এলাকার প্রায় আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা নদী এবং দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত হয়েছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকল্পে দুটি প্রধান প্রবেশসড়ক রাখা সমীচীন হবে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। সেকেন্ডারি সিটির সব নাগরিক সুবিধা নিশ্চিত করতে কমপক্ষে তিন হাজার একর জমিতে প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।

নথিতে আরও বলা হয়েছে, রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে মোহাম্মদপুরের পাশের এ স্থানটি সেকেন্ডারি সিটি প্রকল্পের জন্য উপযোগী। এর মাধ্যমে এ অঞ্চলে শুরু হওয়া অপরিকল্পিত নগরায়ণের ঝুঁকিপূর্ণ বিনিয়োগের পরিবর্তে সরকারি প্লট প্রকল্পে জনসাধারণের বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জানায়, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সংস্থাটির ১৫টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। প্রকল্পগুলোর মধ্যে দুটি সরকারি অর্থায়নে এবং ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। নতুন নয়টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রাজধানীর ওপর চাপ কমাতে কেরানীগঞ্জ ও ধামরাইয়ে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া দেশের আট বিভাগের ৩৮টি জেলা ও আটটি উপজেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৬ হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ৬ হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

দেশের জেলা ও উপজেলা পর্যায়েও পরিকল্পিত আবাসন সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। জমির সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রকল্প গ্রহণের সুবিধার্থে ল্যান্ড ব্যাংক তৈরির লক্ষ্যে তথ্য ও সংশ্লিষ্ট গেজেট সংগ্রহের কাজ চলছে।

জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুতল আবাসনের পাশাপাশি ভূমিকম্পসহনশীল ভবন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাধার, সবুজ পার্ক ও উন্মুক্ত স্থান রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পিত আবাসনে খেলার মাঠ, সবুজ চত্বর, কমিউনিটি স্পেস ও সুপেয় পানির ব্যবস্থাও রাখার পরিকল্পনা রয়েছে। মানুষের সামর্থ্যের মধ্যে নিরাপদ, স্বাস্থ্যকর ও নাগরিক সুবিধাসম্পন্ন আবাসন গড়ে তোলাই এসব উদ্যোগের লক্ষ্য।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের

বিস্তারিত কমেন্টে