শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:১৫:১৬
শিরোনাম
● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ● নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অঙ্গসংগঠনের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন ● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ● নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অঙ্গসংগঠনের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন ● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:০৩
শেয়ার: mail
ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার ও এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ২টার দিকে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করে ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর চিৎকার শুনে এগিয়ে গেলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসানকেও কুপিয়ে আহত করে হামলাকারীরা।

পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে এ হামলায় জড়িত। তবে কী কারণে এ হামলা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

বিস্তারিত কমেন্টে