মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৪২:৩৮
শিরোনাম
● মাদক বিক্রির প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ ● চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক আটক ● ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ● কিশোরগাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী জাকির হোসেন লিটন ● নজরুল বর্ষ উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র ● ইবির পঞ্চম সমাবর্তনের ফি কমানোর দাবি শিক্ষার্থীদের ● প্রথমবারের মতো আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে অংশ নিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● মাদক বিক্রির প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ ● চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক আটক ● ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ● কিশোরগাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী জাকির হোসেন লিটন ● নজরুল বর্ষ উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র ● ইবির পঞ্চম সমাবর্তনের ফি কমানোর দাবি শিক্ষার্থীদের ● প্রথমবারের মতো আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে অংশ নিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫

১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৩২
শেয়ার: mail
১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শরিফুল্লাহ মিলনকে (৪২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পাবনা সদর উপজেলার হাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, এসআরবি-১২-এর অধিনায়কের নির্দেশনায় সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে হাজিরহাট এলাকায় নিজ বাড়ির কাছ থেকে শরিফুল্লাহ মিলনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শরিফুল্লাহ মিলন পাবনা সদর উপজেলার হাজিরহাট গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে। তিনি পাবনা সদর থানায় ২০১৮ সালের ২৮ জুন দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। মামলার নম্বর ১২১, জিআর-৬৩৮/১৮।

অভিযান শেষে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১২ জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনের পাশাপাশি পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারেও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে ব্যাটালিয়নটি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে