মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৩৮:২৪
শিরোনাম
● চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক আটক ● ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ● কিশোরগাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী জাকির হোসেন লিটন ● নজরুল বর্ষ উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র ● ইবির পঞ্চম সমাবর্তনের ফি কমানোর দাবি শিক্ষার্থীদের ● প্রথমবারের মতো আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে অংশ নিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক আটক ● ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ● কিশোরগাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী জাকির হোসেন লিটন ● নজরুল বর্ষ উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র ● ইবির পঞ্চম সমাবর্তনের ফি কমানোর দাবি শিক্ষার্থীদের ● প্রথমবারের মতো আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে অংশ নিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি

কিশোরগাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী জাকির হোসেন লিটন

মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৩০
শেয়ার: mail
কিশোরগাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী জাকির হোসেন লিটন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী জাকির হোসেন লিটনের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগাড়ী ইউনিয়নের গণেশপুর বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক হাছেন আলী মুন্সি।

সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য দেন মজিদ মুন্না, মোস্তফা, শফিকুল, মাহমুদ চৌধুরী, আবু বকর ছিদ্দিক, মুকুল মিয়া, জাকির মণ্ডল, মাসুদ মিয়া, সাজু মিয়া, হাসানুর, রমজান, বুলু ও শামীম মিয়া।

বক্তারা আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে জাকির হোসেন লিটনকে দলীয় সমর্থন দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক এবং পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলের হস্তক্ষেপ কামনা করেন।

তারা প্রয়োজনে তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও সমর্থনকে গুরুত্ব দিয়ে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য উপজেলা, জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাকির হোসেন লিটন কিশোরগাড়ী ইউনিয়নের টেংড়া মৌজার প্রয়াত কালাম চেয়ারম্যানের ছেলে। তিনি পলাশবাড়ী ও পার্শ্ববর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা বিএনপির একজন ত্যাগী ও জননন্দিত নেতা হিসেবে এলাকায় পরিচিত।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কিশোরগাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী জাকির হোসেন লিটন

বিস্তারিত কমেন্টে