শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:২৬:২৫
শিরোনাম
● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ ● মনোহরদীতে আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ ● মনোহরদীতে আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:১৭
শেয়ার: mail
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, সন্ধ্যা ৭টার দিকে একটি বিকট শব্দ শোনা যায়। পরে আনসার সদস্যের কাছ থেকে ককটেল বিস্ফোরণের বিষয়টি জানতে পারেন তাঁরা। ঘটনাস্থলে গিয়ে কৌটা ও আলপিন দিয়ে তৈরি একটি ককটেলের আলামত দেখতে পান। বিস্ফোরণের পর ধোঁয়া তৈরি হওয়ায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করা হবে। বিষয়টি পুলিশ প্রশাসনকেও জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন। তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলে দাবি করেন তাঁরা।

আহত অটোরিকশাচালক জানান, ঘটনার সময় তিনি ও আরেকজন সেখানে বসে গল্প করছিলেন। হঠাৎ কাছাকাছি বিকট শব্দ শুনতে পান। এ সময় কাঁধের কাছে কিছু একটা এসে লাগলে তিনি ব্যথা অনুভব করেন।

আহত শিক্ষার্থী জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে ছিলেন। ভেতরে প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কিছু বুঝে ওঠার আগেই চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় তাঁর দুই পায়ে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। হাঁটতে না পেরে তিনি বসে পড়েন। পরে কয়েকজন তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২

বিস্তারিত কমেন্টে