নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ড এলাকার আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিবন্ধনবিহীন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন করে নিবন্ধনবিহীন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।
মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
যোগাযোগ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।