শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৩৭:১২
শিরোনাম
● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ● নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অঙ্গসংগঠনের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন ● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ● নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অঙ্গসংগঠনের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন

২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:২৯
শেয়ার: mail
২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক

কৃষক কার্ড কর্মসূচির পাইলট পর্যায়ের দ্বিতীয় ধাপে আগামী ২ ডিসেম্বর থেকে কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রম শুরু হচ্ছে। ওইদিন কুষ্টিয়া সদর উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ পর্যায়ে ঢাকা ও খুলনা বিভাগের প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক কর্মসূচির আওতায় আসবেন।

এর মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের প্রায় ২ লাখ ৬৯ হাজার জনকে বছরে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে মোট প্রায় ৬৭ কোটি ২০ লাখ টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কৃষি মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর বিভাগের কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ বিভাগের প্রায় ১ লাখ ৫৪ হাজার কৃষক কর্মসূচির আওতায় আসবেন। এর মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের প্রায় ১ লাখ ৩৭ হাজার জনের ব্যাংক হিসাবে আইবাসের মাধ্যমে প্রায় ৩৪ কোটি ৪৩ লাখ টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে।

কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি ডিসেম্বর মাসে ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের কৃষকদের জন্যও পৃথকভাবে কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

দেশব্যাপী এ কর্মসূচির আওতায় আগামী চার বছরে পর্যায়ক্রমে প্রায় ২ কোটি ৩৫ লাখ কৃষককে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। দেশের ৬৪টি জেলা, ৫০৩টি উপজেলা, ১৬টি মেট্রোপলিটন এলাকা ও ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লকে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার পাশাপাশি ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে প্রায় ৩৯ লাখ কৃষককে ৯৭০ কোটি টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি মন্ত্রণালয়। এ লক্ষ্যে দেশব্যাপী কৃষকদের তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে প্রায় ৭ হাজার ২০০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা কাজ করছেন।

কৃষক কার্ড কর্মসূচির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রায় ২৭ লাখ ৩ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট উপজেলা কমিটি প্রায় ১৯ লাখ ১১ হাজার কৃষকের তথ্য অনুমোদন করেছে। পাশাপাশি প্রায় ১৬ লাখ ৫৬২ জন কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে।

এর আগে ২০২৬ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইল সদর উপজেলায় কৃষক কার্ডের প্রি-পাইলটিং কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের আট বিভাগের ১০ জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে ২০ হাজার ৮৩২ জন কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হয়। পরে ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় পাইলট পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়। ওই কার্যক্রমের আওতায় দেশের ৭৭টি উপজেলার প্রায় ১ লাখ কৃষকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তার অর্থ দেওয়া হয়।

দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণের প্রস্তুতি হিসেবে কুষ্টিয়া সদর উপজেলার দুটি কৃষি ব্লকের ২ হাজার ৮৫০ জন কৃষক এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি কৃষি ব্লকের ১ হাজার ৯৯০ জন কৃষককে সোনালী ব্যাংকের মাধ্যমে কার্ড দেওয়া হবে। প্রাথমিকভাবে কর্মসূচির সঙ্গে রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংক—বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক যুক্ত রয়েছে।

কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, কার্ড মুদ্রণের পর পর্যায়ক্রমে সব কৃষকের কাছে তা বিতরণ করা হবে। তবে এ পর্যায়ে কৃষি উপকরণ সহায়তার আওতাভুক্ত কৃষকরা কার্ড ছাড়াও সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে নগদ অর্থ উত্তোলন করে কৃষি উপকরণ কিনতে পারবেন। উপকরণ কেনার পর সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস বা উপসহকারী কৃষি কর্মকর্তাকে জানিয়ে তা রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।

কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বিশেষ গুরুত্ব দিয়ে বছরে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়ার পাশাপাশি পর্যায়ক্রমে দেশের সব কৃষককে ডিজিটাল ব্যবস্থাপনায় বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সরকারি ভর্তুকি ও প্রণোদনা বিতরণ, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সরবরাহ, সেচসেবা, সহজ শর্তে কৃষিঋণ, স্বল্পমূল্যে কৃষিযন্ত্র বিতরণ, কৃষিবিষয়ক প্রশিক্ষণ, আবহাওয়া ও বাজারের তথ্য, কৃষিবিমা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

কৃষক কার্ডের আওতায় তথ্য সংগ্রহের সময় প্রকৃত কৃষক শনাক্ত করতে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, জমির পরিমাণ ও কৃষিকাজসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। একই সঙ্গে ব্যাংক হিসাব খোলা, কার্ড মুদ্রণ ও বিতরণ এবং অন্যান্য সেবা চালুর জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। ভুল তথ্য দিয়ে কেউ যাতে কর্মসূচির সুবিধা নিতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি প্রকৃত কৃষক যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষক কার্ড ক্ষমতাসীন দলের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের পরপরই এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়। এর মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভাণ্ডার গড়ে তোলা হচ্ছে। ফলে প্রকৃত কৃষক শনাক্ত করা, সরকারি সহায়তা সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছানো এবং কৃষিসেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছে কৃষি মন্ত্রণালয়।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ঢাকা পোস্টকে বলেন, সরকার দেশের কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে এ খাতকে অর্থনীতির প্রধান খাতে পরিণত করতে কাজ করছে। আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রযুক্তির সম্প্রসারণ করে চাহিদামাফিক উৎপাদন ব্যবস্থা চালু করতে কৃষক কার্ড কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কার্ডের মাধ্যমে কৃষকরা পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণসহ ফসল উৎপাদনের সব ধরনের সেবা পাবেন।

কৃষি সচিব মো. সেলিম খান ঢাকা পোস্টকে বলেন, কৃষক কার্ডের মাধ্যমে দেশের সব কৃষকের চাষযোগ্য জমির পরিমাণ, ফসলের বৈচিত্র্য, কৃষিপণ্যের চাহিদা, মাটির স্বাস্থ্যসহ কৃষিসংশ্লিষ্ট যাবতীয় তথ্য নিয়ে একটি সমন্বিত বৃহৎ ডেটাবেজ গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে দেশের কৃষি আধুনিক, তথ্যনির্ভর ও পরিকল্পিত ব্যবস্থাপনায় প্রবেশ করবে।

তিনি আরও বলেন, কৃষক কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়। এটি কৃষকের মর্যাদাকে নতুন উচ্চতায় উন্নীত করবে এবং কৃষিকে একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

kalprakash.com/sd

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক

বিস্তারিত কমেন্টে