শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৫১:০০
শিরোনাম
● হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল ● চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল ● কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা ● প্রথমবার অংশ নিয়েই কারাতে প্রতিযোগিতায় ইবির তিন ব্রোঞ্জ ● মোড়েলগঞ্জে বিএনপির বিক্ষোভ, আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধের দাবি ● জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক সিজান ● চুয়াডাঙ্গায় হত্যা মামলার আসামি সহ গ্রেফতার ৯ ● আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ছয় শিক্ষার্থীর ৮ পদক জয় ● যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক ● পাবিপ্রবিতে দুই দিনব্যাপি” প্ল্যানস্পায়ার ২.০” শুরু ● হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল ● চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল ● কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা ● প্রথমবার অংশ নিয়েই কারাতে প্রতিযোগিতায় ইবির তিন ব্রোঞ্জ ● মোড়েলগঞ্জে বিএনপির বিক্ষোভ, আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধের দাবি ● জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক সিজান ● চুয়াডাঙ্গায় হত্যা মামলার আসামি সহ গ্রেফতার ৯ ● আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ছয় শিক্ষার্থীর ৮ পদক জয় ● যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক ● পাবিপ্রবিতে দুই দিনব্যাপি” প্ল্যানস্পায়ার ২.০” শুরু

যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৪
শেয়ার: mail
যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক

যশোরে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের স্বর্ণের বার, একটি প্রাইভেট কারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের সর্বমোট মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে এ অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেট কারসহ তিনজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে মো. হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে মো. সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. হেদায়রু রহমান (৩৮)।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ ছাড়া ২৩ গ্রাম রুপার মূল্য ৭ হাজার টাকা, একটি প্রাইভেট কারের মূল্য ৩২ লাখ টাকা, চারটি মোবাইল ফোনের মূল্য ৪৮ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক

বিস্তারিত কমেন্টে