সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:০৪:০৬
শিরোনাম
● এবার বন্ধ ঘোষণা সৌদির দাম্মাম বিমানবন্দর ● নোয়াখালীতে ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক ● ফুটবল নিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ● ভরপাশায় মাদক-সন্ত্রাস বিরোধী বিট মিটিং, প্রধান অতিথি ওসি আদিল হোসেন ● অবশেষে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার ● সিনিয়রের গায়ে হাত তোলার অভিযোগ, উত্তপ্ত যবিপ্রবি ● সীমান্তে ৫৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● জয়পুরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক যুবক নিহত ● পাবিপ্রবিতে IEEE Day উদ্‌যাপন, র‍্যালি ও দুই সেমিনার ● পাবিপ্রবিতে আবারো ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগ ● এবার বন্ধ ঘোষণা সৌদির দাম্মাম বিমানবন্দর ● নোয়াখালীতে ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক ● ফুটবল নিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ● ভরপাশায় মাদক-সন্ত্রাস বিরোধী বিট মিটিং, প্রধান অতিথি ওসি আদিল হোসেন ● অবশেষে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার ● সিনিয়রের গায়ে হাত তোলার অভিযোগ, উত্তপ্ত যবিপ্রবি ● সীমান্তে ৫৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● জয়পুরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক যুবক নিহত ● পাবিপ্রবিতে IEEE Day উদ্‌যাপন, র‍্যালি ও দুই সেমিনার ● পাবিপ্রবিতে আবারো ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগ

জয়পুরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক যুবক নিহত

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:৫১
শেয়ার: mail
জয়পুরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক যুবক নিহত

জয়পুরহাট সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন এলাকার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহির ওয়াসিফ মিতুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শাহলাপাড়া গ্রামের আনোয়ারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মিতুল মোটরসাইকেল নিয়ে ক্ষেতলাল থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে বগুড়ার দিকে যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিতুলের মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জয়পুরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক যুবক নিহত

বিস্তারিত কমেন্টে