সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:২২:৩০
শিরোনাম
● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় বার্মিজ অজগর উদ্ধার, উৎস নিয়ে কৌতূহল ● তিন দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল ● সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ● কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মূর্তি চুরি, আটক ৪ ● ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের ● দায়সারা আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা ● বঙ্গভবন নিরপেক্ষ থাকুক, ঠাকুরগাঁওয়ে চাই ইনসাফের নেতৃত্ব: রাশেদ প্রধান ● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় বার্মিজ অজগর উদ্ধার, উৎস নিয়ে কৌতূহল ● তিন দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল ● সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ● কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মূর্তি চুরি, আটক ৪ ● ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের ● দায়সারা আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা ● বঙ্গভবন নিরপেক্ষ থাকুক, ঠাকুরগাঁওয়ে চাই ইনসাফের নেতৃত্ব: রাশেদ প্রধান

জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:২৫
শেয়ার: mail
জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) পর্যায়ক্রমে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় আনার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে জবি শাখা ছাত্রদল। ‘সৌরবিদ্যুৎনির্ভর ক্যাম্পাস গড়ি, বিদ্যুৎ সাশ্রয় করি—টেকসই বাংলাদেশের পথে এগিয়ে চলি’ স্লোগানকে সামনে রেখে সোমবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ করেন জবি ছাত্রদলের ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক কে এম মাহমুদ হাসান।

স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যাচের সেমিস্টার পরীক্ষা চলাকালে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীরা চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ব্যয় হ্রাস, জ্বালানি সংকট মোকাবিলা ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো উপযুক্ত ভবনগুলোর ছাদে সৌর প্যানেল স্থাপনের কারিগরি সমীক্ষা পরিচালনা, প্রকল্প ব্যয় ও বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য হিসাব নিরূপণ, প্রাথমিকভাবে এক বা একাধিক ভবনে পাইলট প্রকল্প শুরু করে পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসে সম্প্রসারণ এবং অর্থায়নের নির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ।

স্মারকলিপি দেওয়ার সময় ছাত্রদল নেতা কে এম মাহমুদ হাসান বলেন, ‘দেশে চলমান বিদ্যুৎ ঘাটতি মেটাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান টেকসই সমাধানের অংশ হিসেবে সৌরবিদ্যুৎ প্রকল্পের ওপর বিশেষ জোর দিচ্ছেন। তিনি ইতোমধ্যে নিজ বাসভবনকেও সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় এনেছেন এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের ক্যাম্পাসে অনেকগুলো বিশাল ভবন রয়েছে, যেখানে প্রশাসন উদ্যোগ নিলেই সৌর প্যানেল স্থাপন সম্ভব। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব দৈনন্দিন বিদ্যুৎ চাহিদা মিটিয়ে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডেও সরবরাহ করা যাবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের

বিস্তারিত কমেন্টে