সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:২২:৩১
শিরোনাম
● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় বার্মিজ অজগর উদ্ধার, উৎস নিয়ে কৌতূহল ● তিন দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল ● সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ● কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মূর্তি চুরি, আটক ৪ ● ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের ● দায়সারা আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা ● বঙ্গভবন নিরপেক্ষ থাকুক, ঠাকুরগাঁওয়ে চাই ইনসাফের নেতৃত্ব: রাশেদ প্রধান ● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় বার্মিজ অজগর উদ্ধার, উৎস নিয়ে কৌতূহল ● তিন দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল ● সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ● কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মূর্তি চুরি, আটক ৪ ● ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের ● দায়সারা আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা ● বঙ্গভবন নিরপেক্ষ থাকুক, ঠাকুরগাঁওয়ে চাই ইনসাফের নেতৃত্ব: রাশেদ প্রধান

তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় বার্মিজ অজগর উদ্ধার, উৎস নিয়ে কৌতূহল

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:১৯
শেয়ার: mail
তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় বার্মিজ অজগর উদ্ধার, উৎস নিয়ে কৌতূহল

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আবারও প্রায় ১০ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর দর্জিপাড়া গ্রামের একটি গর্ত থেকে সাপটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি নিজেদের হেফাজতে নেন।

উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন আনুমানিক ১০ কেজি। এর আগে গত ২৯ সেপ্টেম্বর উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন থেকে প্রায় ১৩ কেজি ওজনের আরেকটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছিল। মাত্র ১৩ দিনের ব্যবধানে একই উপজেলায় দুটি অজগর উদ্ধারের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উত্তর দর্জিপাড়া গ্রামের ইসরাইলের বাড়ির পাশের একটি গর্তে অজগরটি দেখতে পান তিনি। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান। স্থানীয়দের সহযোগিতায় সাপটি নিরাপদে উদ্ধারের পর বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করে নিয়ে যান।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ইসরাইল জানান, সকালে বাড়ির পাশে গর্তের ভেতর সাপটি দেখতে পেয়ে তিনি স্থানীয়দের ডাকেন। পরে সবার সহযোগিতায় সেটিকে নিরাপদে আটক করে বন বিভাগে খবর দেওয়া হয়।

তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট) নুরুল হুদা জানান, ‘উদ্ধার হওয়া অজগরটির ওজন আনুমানিক ১০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। সাপটিকে উদ্ধার করে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উপযুক্ত ও নিরাপদ পরিবেশে সেটিকে অবমুক্ত করা হবে।’

অল্প সময়ের ব্যবধানে একই উপজেলায় দুটি বার্মিজ অজগর উদ্ধারের ঘটনায় বন্যপ্রাণীর বিচরণ ও তাদের সংরক্ষণ নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ ও সচেতনতা তৈরি হয়েছে। তবে পাহাড়ি বা বনাঞ্চলবেষ্টিত এলাকা না হওয়া সত্ত্বেও অজগর দুটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় বার্মিজ অজগর উদ্ধার, উৎস নিয়ে কৌতূহল

বিস্তারিত কমেন্টে