সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:১৩:৩০
শিরোনাম
● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ ● ব্যাংকে একদিনের ছুটি বাতিল ● হালুয়াঘাটে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে নিহত ১ ● জিয়া সাইবার ফোর্স দেবিদ্বার উপজেলা ও পৌরসভা শাখার নতুন কমিটি অনুমোদন ● এবার বন্ধ ঘোষণা সৌদির দাম্মাম বিমানবন্দর ● নোয়াখালীতে ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক ● ফুটবল নিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ● ভরপাশায় মাদক-সন্ত্রাস বিরোধী বিট মিটিং, প্রধান অতিথি ওসি আদিল হোসেন ● অবশেষে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার ● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ ● ব্যাংকে একদিনের ছুটি বাতিল ● হালুয়াঘাটে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে নিহত ১ ● জিয়া সাইবার ফোর্স দেবিদ্বার উপজেলা ও পৌরসভা শাখার নতুন কমিটি অনুমোদন ● এবার বন্ধ ঘোষণা সৌদির দাম্মাম বিমানবন্দর ● নোয়াখালীতে ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক ● ফুটবল নিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ● ভরপাশায় মাদক-সন্ত্রাস বিরোধী বিট মিটিং, প্রধান অতিথি ওসি আদিল হোসেন ● অবশেষে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

অবশেষে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:১২
শেয়ার: mail
অবশেষে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ব্যাগ চুরির পাঁচ দিন পর হারানো ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অন্তর কুমার শাহা নামে এক শিক্ষার্থী ও তাঁর বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো উদ্ধার হয়নি পর্যটকের ক্যামেরা।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লথ স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিদেশি নাগরিকের ল্যাপটপসহ ব্যাগ হারানোর ঘটনাটি দেশের ভাবমূর্তি সংকটে ফেলেছিল। ল্যাপটপ উদ্ধারে নাটোর থেকে লালমনিরহাট পর্যন্ত বিভিন্ন রেলস্টেশনে খোঁজ নেওয়া হয়। একপর্যায়ে অবস্থান শনাক্ত করে রোববার রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকা থেকে অন্তর কুমার শাহা নামে এক শিক্ষার্থীর কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, অন্তরের দাবি, গত ৮ অক্টোবর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে মাধনগর স্টেশনে তাঁর বাবা অমল কুমার শাহা সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ল্যাপটপটি পান। পরে তিনি সেটি নওগাঁয় নিজের শ্বশুরবাড়িতে নিয়ে যান এবং ছেলের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। রোববার ল্যাপটপটি চালু হওয়ার পর এর অবস্থান শনাক্ত করে পুলিশ সেটি উদ্ধার করে। এ ঘটনায় অন্তর ও তাঁর বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাঁদের অসৎ উদ্দেশ্যের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

তিনি আরও বলেন, ল্যাপটপের মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে। ল্যাপটপ উদ্ধারের খবরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ল্যাপটপের পরিচয় ও ভেতরের তথ্য যাচাই করে সেটি নিজের বলে নিশ্চিত করেছেন। তবে সিসিটিভি ফুটেজে ল্যাপটপের ব্যাগ নিয়ে যাওয়া ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি। তাঁকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ওই ব্যক্তির পরিচয় জানা থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে সান্তাহার হয়ে ট্রেনে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তাঁর সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান ক্রিল। ফিরে এসে ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি তিনি।

চুরি হওয়া ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল। মালামাল উদ্ধারে বুধবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহীতে যান ক্রিল ল্যান্ডার। ওই রাতে রাজশাহী রেলস্টেশনের একটি হোটেলে তাঁর থাকা ও খাওয়ার ব্যবস্থা করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার বেলা আড়াইটা পর্যন্ত তিনি রাজশাহী রেলওয়ে থানায় অবস্থান করেন। তবে তখন তাঁর মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ওই দিন বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় চলে যান তিনি।

এদিকে ক্রিল ল্যান্ডারকে একটি ম্যাকবুক উপহার দিয়েছেন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুক্তি মাহমুদ। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ক্রিলের হাতে ম্যাকবুকটি তুলে দেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

অবশেষে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

বিস্তারিত কমেন্টে