সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৪১:১২
শিরোনাম
● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর ● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর

নাটোরের সিংড়ায় সারবোঝাই ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ২:১০
শেয়ার: mail
নাটোরের সিংড়ায় সারবোঝাই ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

নাটোরের সিংড়া উপজেলায় সারবোঝাই ট্রাকের চাপায় হাসিব উদ্দিন (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক ভ্যানচালক।

রোববার (১১ অক্টোবর) ভোর ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিব উদ্দিন মাছ বিক্রির উদ্দেশ্যে বগুড়ার রণবাঘার দিকে যাচ্ছিলেন। নিহতের বন্ধু আব্দুর রশীদ জানান, পথে বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নাটোরগামী একটি সারবোঝাই ট্রাক হাসিবকে বহনকারী ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত ভ্যানচালককে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নাটোরের সিংড়ায় সারবোঝাই ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

বিস্তারিত কমেন্টে