মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:১২:২৪
শিরোনাম
● নারীরা গুগলে সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়ে ● চশমা ছাড়াই কোরআন পড়তেন, ১২৩ বছর বয়সে আব্বাস প্রামাণিকের মৃত্যু ● সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী ● নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা ● ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো চীনা ইউয়ান ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● নারীরা গুগলে সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়ে ● চশমা ছাড়াই কোরআন পড়তেন, ১২৩ বছর বয়সে আব্বাস প্রামাণিকের মৃত্যু ● সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী ● নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা ● ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো চীনা ইউয়ান ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

চশমা ছাড়াই কোরআন পড়তেন, ১২৩ বছর বয়সে আব্বাস প্রামাণিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:০৭
শেয়ার: mail
চশমা ছাড়াই কোরআন পড়তেন, ১২৩ বছর বয়সে আব্বাস প্রামাণিকের মৃত্যু

 

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারার কারণে এলাকায় পরিচিত ছিলেন আব্বাস প্রামাণিক। ১২৩ বছর বয়সে মারা গেছেন প্রবীণ এই ব্যক্তি। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আব্বাস প্রামাণিক গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। কর্মজীবনে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বার্ধক্যেও চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারার বিষয়টি তাঁকে এলাকায় বিশেষভাবে পরিচিত করে তোলে।

আব্বাস প্রামাণিকের নাতি রিপন হোসেন জানান, রোববার পর্যন্ত তাঁর দাদা শারীরিকভাবে সুস্থ ছিলেন। তবে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। পরে বিষয়টি খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হলে সেখান থেকে একজন চিকিৎসক এসে তাঁকে চিকিৎসাসেবা দেন। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতেই শেষ হয় তাঁর দীর্ঘ জীবনের পথচলা। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাতি রিপন হোসেন ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

মৃত্যুকালে আব্বাস প্রামাণিক দুই মেয়ে ও ছয় ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চশমা ছাড়াই কোরআন পড়তেন, ১২৩ বছর বয়সে আব্বাস প্রামাণিকের মৃত্যু

বিস্তারিত কমেন্টে