এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আজ ১২ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ১২ অক্টোবর ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ১২ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৭ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: skfbd.com
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: প্রোডাক্ট ডেভেলপমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এমআইএস, আইটি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (ডিএফএস), ফিনটেক, ব্যাংকিং, টেলিযোগাযোগ, পেমেন্ট সিস্টেম বা আইটিভিত্তিক সেবার ক্ষেত্রে প্রযুক্তি, ইন্টিগ্রেশন অথবা এন্টারপ্রাইজ প্রকল্প পরিচালনার দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: গাজীপুর
বেতন: আকর্ষণীয়
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬
kalprakash.com/IM