রাজশাহীর বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূর-ই-শিফা এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
এ সময় ইউএনও রিজু তামান্না বলেন, “দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”
তিনি আরও বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দিবসটি উপলক্ষে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
kalprakash.com/IM