বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৩৬:৩৯
শিরোনাম
● মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম ● রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ● ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা: ৪ হাজার গ্রাহকের তথ্য ফাঁস ● মাত্র ৩৯ বছরেই ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা ● মাটি খেয়ে থাকব, তবু এক ইঞ্চি ভূখণ্ড ছাড়ব না: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস ● সৌদিকে রক্ষার অঙ্গীকারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জুয়ায় মেতেছে মিশর ● বিজয়া দশমী আজ ● মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম ● রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ● ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা: ৪ হাজার গ্রাহকের তথ্য ফাঁস ● মাত্র ৩৯ বছরেই ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা ● মাটি খেয়ে থাকব, তবু এক ইঞ্চি ভূখণ্ড ছাড়ব না: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস ● সৌদিকে রক্ষার অঙ্গীকারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জুয়ায় মেতেছে মিশর ● বিজয়া দশমী আজ

মাত্র ৩৯ বছরেই ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:৩৪
শেয়ার: mail
মাত্র ৩৯ বছরেই ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা

মাত্র ৩৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন ব্রাজিলের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা লুয়া ব্লাঙ্কো। অন্ত্রের ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। গত ১৮ অক্টোবর তাঁর মৃত্যু হয়েছে। অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ভাই ড্যানিয়েল ব্লাঙ্কো।

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, জীবনের শেষ কয়েক মাস অন্ত্রের ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন লুয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে বোনের মৃত্যুর খবর জানিয়ে ড্যানিয়েল লেখেন, ‘প্রিয় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আমাদের প্রিয় বোন লুয়া মারিয়া ব্লাঙ্কোকে হারিয়েছি।’

বোনের শেষ সময়ের কথা উল্লেখ করে তিনি জানান, জীবনের শেষ কয়েক মাস ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন লুয়া। এ সময়ে পরিবার ও বন্ধুদের ভালোবাসায় ঘেরা ছিলেন তিনি।

অভিনেত্রী, গায়িকা, গীতিকার ও লেখিকা বিভিন্ন পরিচয়ে পরিচিত ছিলেন লুয়া ব্লাঙ্কো। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘রেবেলদে ব্রাজিল’-এ রবার্টা মেসি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। পাশাপাশি ধারাবাহিকটির স্পিন-অফ ব্যান্ডে সংগীত পরিবেশনার মাধ্যমেও দর্শক-শ্রোতাদের নজর কাড়েন।

১৯৮৭ সালের ৫ মার্চ ব্রাজিলের সাও পাওলোতে জন্মগ্রহণ করেন লুয়া। সংগীতপ্রেমী পরিবারে বেড়ে ওঠা এই শিল্পী ছিলেন বিখ্যাত ব্রাজিলীয় সংগীতশিল্পী বিলি ব্লাঙ্কোর নাতনি। অল্প বয়সে তাঁর এমন মৃত্যুতে বিনোদনজগতে শোকের আবহ তৈরি হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মাত্র ৩৯ বছরেই ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা

বিস্তারিত কমেন্টে