সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৫৫:৩৮
শিরোনাম
● সৌদি আরবে নজরুলের শিরশ্ছেদ, কী ঘটেছিল জানাল পরিবার ● বিশ্ববাজারে বেড়ে গেল স্বর্ণ-রুপার দাম ● প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা ● প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর ● গণমাধ্যম গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ: রাষ্ট্রপতি ● জাপানে চাকরির সুযোগ বাংলাদেশিদের ● সাবেক স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হিরো আলমের ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি পেলে জানাবে সরকার ● মাদক ও বাল্যবিয়ের কুফল তুলে ধরে নাটোরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ● পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা ● সৌদি আরবে নজরুলের শিরশ্ছেদ, কী ঘটেছিল জানাল পরিবার ● বিশ্ববাজারে বেড়ে গেল স্বর্ণ-রুপার দাম ● প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা ● প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর ● গণমাধ্যম গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ: রাষ্ট্রপতি ● জাপানে চাকরির সুযোগ বাংলাদেশিদের ● সাবেক স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হিরো আলমের ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি পেলে জানাবে সরকার ● মাদক ও বাল্যবিয়ের কুফল তুলে ধরে নাটোরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ● পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা

সাবেক স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হিরো আলমের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৪৪
শেয়ার: mail
সাবেক স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হিরো আলমের

চাঁদা দাবি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। তাঁর অভিযোগ, অভিযুক্তরা তাঁর কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে এ আবেদন করেন হিরো আলম। আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী শান্তা সাকছিনা।

সাবেক স্ত্রীসহ যাঁদের বিরুদ্ধে অভিযোগ
মামলার আবেদনে প্রধান অভিযুক্ত হিসেবে হিরো আলমের সাবেক স্ত্রী মোসা. সাথী খাতুনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য দুই অভিযুক্ত হলেন তাঁর সহযোগী আহসান হাবিব সেলিম ও মো. মহিদুল ইসলাম।

হিরো আলমের অভিযোগ, প্রথমে মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন সাথী খাতুন। পরে সংসারের খরচ ও পোশাক কেনার জন্য তাঁকে আর্থিক সহায়তা দেন তিনি।

অভিযোগে বলা হয়েছে, গত ১৭ আগস্ট সাথী খাতুনকে পাঁচ লাখ টাকা দেন হিরো আলম। ওই টাকা ব্যাংকে জমা রাখার কথা সাথী সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেছেন বলেও আবেদনে দাবি করা হয়েছে।

হিরো আলমের দাবি, গত ২২ আগস্ট ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পর সাথী খাতুন মিউজিক ভিডিওর শুটিং ও সাজসজ্জার খরচ বাবদ আরও দুই লাখ টাকা দাবি করেন।

পরে গত ২৯ সেপ্টেম্বর সাথী খাতুনকে তালাক দেওয়ার পর তিন অভিযুক্ত মিলে তাঁর কাছে ১৫ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেছেন হিরো আলম।

জন্মদিনে বিষপানের হুমকির অভিযোগ
অভিযোগের বিবরণে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলম ও তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশে গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এমনকি গত ১২ অক্টোবর অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে হিরো আলমের জন্মদিনের অনুষ্ঠানে প্রকাশ্যে বিষপান এবং তাঁকে কারাগারে পাঠানোর হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৬ অক্টোবর রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন হিরো আলম। এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আদালতের নির্দেশে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন দাখিলের পর অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারিত হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সাবেক স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হিরো আলমের

বিস্তারিত কমেন্টে