সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪১:১৮
শিরোনাম
● নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু ● বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক ● পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত ● মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, পরিচয় নিয়ে যা জানালেন মন্ত্রী ● যুদ্ধ শুরুর পর প্রথমবার তেহরানে লাভরভ ● সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার ● ইউনিয়ন পরিষদে চাকরি, এইচএসসি পাসেই আবেদন ● জ্বালানি অবকাঠামোয় হামলা হলে দখলকৃত ভূখণ্ড পুড়িয়ে ছাই করা হবে: ইরান ● ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে যেসব দেশে ● সৌদি আরবে নজরুলের শিরশ্ছেদ, কী ঘটেছিল জানাল পরিবার ● নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু ● বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক ● পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত ● মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, পরিচয় নিয়ে যা জানালেন মন্ত্রী ● যুদ্ধ শুরুর পর প্রথমবার তেহরানে লাভরভ ● সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার ● ইউনিয়ন পরিষদে চাকরি, এইচএসসি পাসেই আবেদন ● জ্বালানি অবকাঠামোয় হামলা হলে দখলকৃত ভূখণ্ড পুড়িয়ে ছাই করা হবে: ইরান ● ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে যেসব দেশে ● সৌদি আরবে নজরুলের শিরশ্ছেদ, কী ঘটেছিল জানাল পরিবার

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:৩৪
শেয়ার: mail
প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বরেন্দ্র অঞ্চলে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শেষ মুহূর্তে মঞ্চ নির্মাণ, সড়ক সংস্কারসহ সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।

সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহী মহানগরী ও আশপাশের এলাকা নতুনভাবে সাজানো হয়েছে। নগরীর প্রধান সড়ক, সড়ক বিভাজক ও গুরুত্বপূর্ণ মোড় সাজানো হয়েছে।

প্রধানমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে নগরীর বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। পাশাপাশি জনসভাস্থলে বিশাল মঞ্চ নির্মাণের কাজ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি ও দলীয় নেতারা দিনরাত তদারকি করছেন।

রাজশাহী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। তিনি রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ জনসভা থেকে উত্তরাঞ্চলের সামগ্রিক উন্নয়ন ও জাতীয় রাজনীতি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী স্থানীয় একটি ঐতিহ্যবাহী ধর্মীয় সমাবেশ পরিদর্শন করবেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে সরকারের অঙ্গীকার তুলে ধরে তিনি আখচাষিদের মধ্যে প্রণোদনা ও বিশেষ সহায়তা বিতরণ করবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজশাহীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিত ও বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। পুরো নগরী ও জনসভাস্থলকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), পুলিশ, এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নগরীর প্রবেশপথগুলোতে তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সার্বক্ষণিকভাবে প্রস্তুতি কার্যক্রম পর্যালোচনা করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কয়েক লাখ মানুষ এ জনসভায় যোগ দেবেন। জনসভা সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

স্থানীয় সাধারণ মানুষ ও আখচাষিরা প্রধানমন্ত্রীর এ সফরকে ইতিবাচকভাবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, কৃষি প্রণোদনা ঘোষণার মাধ্যমে স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের দাবি ও সমস্যার সমাধানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সব মিলিয়ে পদ্মাপাড়ের ঐতিহ্যবাহী রেশম নগরী রাজশাহী আগামীকাল প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবীর বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সড়কে দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘পুলিশ, এসআরবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। আশা করছি, কোনো ধরনের সমস্যা ছাড়াই প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্নে সম্পন্ন হবে।’

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, ‘প্রধানমন্ত্রীর এ সফর একটি ঐতিহাসিক সফর। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাজশাহী বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সফরটি সফল করতে কাজ করছেন।’

সূত্র: বাসস

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা

বিস্তারিত কমেন্টে