সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৫:৩৩
শিরোনাম
● চার দিনে ৪০০ কোটি ছাড়াল রজনীকান্তের জেলার ২ ● উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড ● জিম্বাবুয়ের কাছে হার, আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ ● পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন ● মসজিদুল হারামের ক্লিনার ছিলেন নজরুল, মায়ের সঙ্গে সর্বশেষ কথা ১১ অক্টোবর ● স্বীকৃতি চেয়ে সাংবাদিকের বাড়িতে সন্তানসহ নারীর অবস্থান ● বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ● নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু ● বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক ● পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত ● চার দিনে ৪০০ কোটি ছাড়াল রজনীকান্তের জেলার ২ ● উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড ● জিম্বাবুয়ের কাছে হার, আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ ● পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন ● মসজিদুল হারামের ক্লিনার ছিলেন নজরুল, মায়ের সঙ্গে সর্বশেষ কথা ১১ অক্টোবর ● স্বীকৃতি চেয়ে সাংবাদিকের বাড়িতে সন্তানসহ নারীর অবস্থান ● বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ● নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু ● বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক ● পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:২৪
শেয়ার: mail
সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারকে স্বামী-স্ত্রী পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়ানো হচ্ছে। তবে তাঁরা স্বামী-স্ত্রী নন বলে জানিয়েছেন নজরুলের বাবা আব্দুল বাছির। তিনি দাবি করেছেন, সুইটি আক্তারকে তাঁরা চেনেন না।

নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের বাসিন্দা আব্দুল বাছিরের ছেলে।

আব্দুল বাছির বলেন, ‘ছেলেকে কলেজে পড়ার সময় পরিবারের হাল ধরতে বিদেশে পাঠিয়েছিলাম। সে বিয়ে করল কখন? ওই মেয়ে নজরুলের স্ত্রী নয়, তাকে আমরা চিনিও না। শুনেছি, তারা একই জায়গায় কাজ করত।’

তিনি জানান, সৌদি আরবে যাওয়ার পর মাত্র ছয় মাস কাজ করতে পেরেছিলেন নজরুল। এরপর টানা তিন বছর তিন মাস কারাগারে ছিলেন। তবে কী কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল, তা এখনো জানেন না পরিবারের সদস্যরা।

ছেলের মৃত্যুদণ্ড কার্যকরের খবর পেয়ে নজরুলের ফুফু আবেদা বেগম বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলেও জানান আব্দুল বাছির।

তিনি আরও বলেন, ‘সাত লাখ টাকা ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। এর মধ্যে দেড় লাখ টাকা পাঠিয়েছিল। ঋণদাতারাও আমাকে চাপ দিচ্ছেন। আমি আমার ছেলের মরদেহ দেশের মাটিতে ফিরে পেতে চাই। আমার ছেলেকে বিনা কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকলে এর বিচার চাই।’

স্বজনেরা জানান, পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় ২০২২ সালের ১০ নভেম্বর সৌদি আরবে পাড়ি দেন ২৫ বছর বয়সী নজরুল। সেখানে যাওয়ার ছয় মাসের মাথায় মক্কা নগরীর একটি মসজিদে সুইটি আক্তার নামে এক তরুণীর সঙ্গে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। নজরুলের গ্রেপ্তারের খবর পরিবার জানতে পারলেও কী কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে পারেনি।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, তিন বছর তিন মাস কারাবন্দী থাকার পর গত বুধবার নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি সরকার।

নজরুলের মৃত্যুদণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর থেকে গ্রামবাসী তাঁদের বাড়িতে আসছেন এবং পরিবারের খোঁজখবর নিচ্ছেন। স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছেন তাঁরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি গাজী নিয়াজুল করিম বলেন, নজরুলকে যে শাস্তি দেওয়া হয়েছে, এমন কোনো অপরাধ তিনি করেছেন বলে মনে করেন না। সরকারের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করে ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটন করা হোক।

তিনি অভিযোগ করেন, এ ঘটনায় বাংলাদেশ দূতাবাসের যথেষ্ট অবহেলা রয়েছে। দূতাবাস যোগাযোগ করলে এমন পরিস্থিতি তৈরি হতো না বলে তিনি মনে করেন। তাঁর ভাষ্য, কিছুদিন আগে শ্রীলঙ্কার এক নাগরিকের একই ধরনের সাজা হয়েছিল। ওই ব্যক্তির দেশের দূতাবাস ব্যবস্থা নিয়ে তাঁকে দেশে ফিরিয়ে নিয়েছিল। তবে এখন পর্যন্ত নজরুলের পরিবারের সঙ্গেও কেউ যোগাযোগ করেনি বলে দাবি করেন তিনি।

গ্রামের বাসিন্দা রাহাত ও মাইনুদ্দিন বলেন, সৌদি আরবের বিভিন্ন সামাজিক নীতিতে পরিবর্তন এলেও মৃত্যুদণ্ডের মতো শাস্তির ক্ষেত্রে আইনি সংস্কার প্রয়োজন বলে তাঁরা মনে করেন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলেও অসন্তোষ প্রকাশ করেন তাঁরা।

দরিদ্র কৃষক পরিবারের উপার্জনক্ষম সদস্য নজরুলের পরিবারের পাশে দাঁড়াতে বাংলাদেশ ও সৌদি আরব সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

বিস্তারিত কমেন্টে