সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:০৪:০৮
শিরোনাম
● চার দিনে ৪০০ কোটি ছাড়াল রজনীকান্তের জেলার ২ ● উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড ● জিম্বাবুয়ের কাছে হার, আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ ● পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন ● মসজিদুল হারামের ক্লিনার ছিলেন নজরুল, মায়ের সঙ্গে সর্বশেষ কথা ১১ অক্টোবর ● স্বীকৃতি চেয়ে সাংবাদিকের বাড়িতে সন্তানসহ নারীর অবস্থান ● বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ● নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু ● বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক ● পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত ● চার দিনে ৪০০ কোটি ছাড়াল রজনীকান্তের জেলার ২ ● উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড ● জিম্বাবুয়ের কাছে হার, আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ ● পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন ● মসজিদুল হারামের ক্লিনার ছিলেন নজরুল, মায়ের সঙ্গে সর্বশেষ কথা ১১ অক্টোবর ● স্বীকৃতি চেয়ে সাংবাদিকের বাড়িতে সন্তানসহ নারীর অবস্থান ● বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ● নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু ● বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক ● পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৫৯
শেয়ার: mail
পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন

আসন্ন দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেলের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়সূচির আদলে ট্রেন চলাচল করবে। তবে ২৩ অক্টোবর (শুক্রবার) মেট্রোরেল চলবে বিকেল থেকে।

এ সময় যাত্রীচাহিদা অনুযায়ী ট্রেন চলাচলের বিরতি সমন্বয় করা হবে। ছুটির এই সময়ে ১০ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমটিসিএলের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। দিনের বেশির ভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলবে। রাতে যাত্রীচাহিদা অনুযায়ী এ বিরতি বেড়ে ১৫ থেকে ২০ মিনিট হবে। এ চার দিনে দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।

২৩ অক্টোবর (শুক্রবার) উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টায়। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলবে বিকেল ৩টা ২০ মিনিট থেকে। এদিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীর চাপ সামাল দিতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী এসব ট্রেন চালিয়ে চলাচলের বিরতি সমন্বয় করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন

বিস্তারিত কমেন্টে