সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৫২:১২
শিরোনাম
● নোয়াখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের ● অস্ত্র বের করার কারণ জানালেন ইশরাক ● গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি ● যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা! ● নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ● জীবননগরে ৫ দিন নিখোঁজের পর ভ্যানচালকের খণ্ডিত লাশ উদ্ধার ● বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই রিডিং রুম, বারান্দায় পড়েন শিক্ষার্থীরা ● বিরোধী দল ‘জুলাই বিরোধী’: প্রধানমন্ত্রী ● ইশরাক প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী ● বিশ্বজিৎ দাস হত্যা মামলার শুনানি ৮ ডিসেম্বর ● নোয়াখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের ● অস্ত্র বের করার কারণ জানালেন ইশরাক ● গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি ● যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা! ● নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ● জীবননগরে ৫ দিন নিখোঁজের পর ভ্যানচালকের খণ্ডিত লাশ উদ্ধার ● বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই রিডিং রুম, বারান্দায় পড়েন শিক্ষার্থীরা ● বিরোধী দল ‘জুলাই বিরোধী’: প্রধানমন্ত্রী ● ইশরাক প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী ● বিশ্বজিৎ দাস হত্যা মামলার শুনানি ৮ ডিসেম্বর

বিরোধী দল ‘জুলাই বিরোধী’: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:২৬
শেয়ার: mail
বিরোধী দল ‘জুলাই বিরোধী’: প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার যোগ না দেওয়া নিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, বিরোধী দল জুলাইয়ের চেতনাকে ধারণ করছে না। একই সঙ্গে বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা জুলাইয়ের শহীদদের সঙ্গে প্রতারণার শামিল হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও বিরোধীদলীয় নেতা যোগ দেননি। তাঁর মতে, অনুষ্ঠানে অনুপস্থিত থেকে বিরোধী দল শহীদ পরিবারগুলোকেও অবজ্ঞা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, “বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে।”

বিরোধী দলের ভূমিকা নিয়ে সমালোচনা করলেও গঠনমূলক বিরোধিতার ওপর গুরুত্ব দেন তিনি। তারেক রহমান বলেন, বিরোধী দল সরকারের বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। তবে সেই বিরোধিতা হওয়া উচিত গঠনমূলক; দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

তিনি আরও বলেন, একই মঞ্চে বসতে আপত্তি থাকলেও বিরোধী দলের নেতারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বসতে পারতেন। জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করেছে এবং বিরোধী দলও জনগণের সমর্থন পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিএনপি ও বিরোধী দল উভয়েই জনগণের কাছে গিয়েছিল। জনগণই সিদ্ধান্ত নিয়েছে, আগামী পাঁচ বছর কারা দেশ পরিচালনা করবে। সেই সিদ্ধান্তকে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি।

বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উভয় আন্দোলনের লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা।

তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ৮১৩ জনের নাম স্মৃতিস্তম্ভে লিপিবদ্ধ করা হয়েছে। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বিরোধী দল ‘জুলাই বিরোধী’: প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে