রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২৩:১৩
শিরোনাম
● ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে ● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা ● তিন দিনেই ৩১৭ কোটি আয়, ঝড় তুলছে ‘জেলার ২’ ● অর্থনৈতিক চাপে জনরোষ: বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ ● ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার ● সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭ ● কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: মণ্ডপ পরিদর্শনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ● পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, বহিষ্কার ৫ ● ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে ● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা ● তিন দিনেই ৩১৭ কোটি আয়, ঝড় তুলছে ‘জেলার ২’ ● অর্থনৈতিক চাপে জনরোষ: বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ ● ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার ● সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭ ● কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: মণ্ডপ পরিদর্শনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ● পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, বহিষ্কার ৫

তিন দিনেই ৩১৭ কোটি আয়, ঝড় তুলছে ‘জেলার ২’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:২৬
শেয়ার: mail
তিন দিনেই ৩১৭ কোটি আয়, ঝড় তুলছে ‘জেলার ২’

ভারতীয় সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে। মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়েছে ৩১৭ কোটি রুপি। দর্শকদের ব্যাপক সাড়া নিয়ে ছবিটি একের পর এক রেকর্ড গড়ছে।

নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে। ভারতে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে ১৪৪ কোটি ৬০ লাখ রুপি। আর গ্রস আয় হয়েছে ১৬৯ কোটি ৬৫ লাখ রুপি।

অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি আয় করেছে ১৪৭ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে তিন দিনে বিশ্বব্যাপী এর মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩১৭ কোটি ১৫ লাখ রুপি।

মুক্তির প্রথম দিনে ভারতে ‘জেলার ২’ আয় করে ৫৯ কোটি ৭০ লাখ রুপি। দ্বিতীয় দিনে আয় কিছুটা কমে দাঁড়ায় ৩৭ কোটি ১০ লাখ রুপিতে। তবে শনিবার (১৭ অক্টোবর) ছুটির দিনে আবারও ঘুরে দাঁড়ায় সিনেমাটি। এদিন প্রায় ২৮ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ১৪ হাজার ৬০৪টি শো থেকে ছবিটির নিট আয় হয় ৪৭ কোটি ৮০ লাখ রুপি।

তিন দিনের এই সাফল্যে রজনীকান্তের আগের দুই জনপ্রিয় সিনেমা ‘কাবালি’ ও ‘এন্থিরান’-এর আজীবন আয়ের হিসাবও ছাড়িয়ে গেছে ‘জেলার ২’। ‘কাবালি’র আয় ছিল প্রায় ২৯৫ কোটি রুপি এবং ‘এন্থিরান’-এর আয় প্রায় ২৯০ কোটি রুপি।

এর ফলে রজনীকান্তের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ‘জেলার ২’। এই তালিকার শীর্ষে রয়েছে ‘২.০’, যার বিশ্বব্যাপী আয় প্রায় ৬৬৮ থেকে ৬৭৫ কোটি রুপি। দ্বিতীয় স্থানে ২০২৩ সালের ‘জেলার’, যার আয় প্রায় ৬০৫ থেকে ৬৩০ কোটি রুপি। আর তৃতীয় স্থানে রয়েছে ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘কুলি’, যার আয় প্রায় ৫১৬ থেকে ৫৪৮ কোটি রুপি।

২০২৩ সালের ব্লকবাস্টার সিনেমা ‘জেলার’-এ ‘টাইগার মুথুভেল পান্ডিয়ান’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান রজনীকান্ত। সিক্যুয়েলেও একই চরিত্রে ফিরেছেন ৭৫ বছর বয়সী এই অভিনেতা, যিনি ভক্তদের কাছে ‘থালাইভা’ নামে পরিচিত।

সিনেমাটিতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন মোহনলাল, শিবরাজকুমার, রাম্যা কৃষ্ণান, বিজয় সেতুপাতি, বিদ্যা বালান ও মিঠুন চক্রবর্তী। ছবিটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র।

মুক্তির পর থেকেই ছবিটির আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় বক্স অফিসে আরও নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত রজনীকান্তের ‘জেলার ২’ আয়ের দৌড়ে কত দূর এগিয়ে যেতে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

তিন দিনেই ৩১৭ কোটি আয়, ঝড় তুলছে ‘জেলার ২’

বিস্তারিত কমেন্টে