নাটোরের বাগাতিপাড়ায় মাদকের অপব্যবহার ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার ফিরোজ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধানেরা, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ১০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে স্কুলব্যাগ, জ্যামিতি বক্স, টিফিন বক্স, পানির পটসহ ফলদ ও বনজ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।
kalprakash.com/IM