বাংলাদেশ ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

বিশ্বকাপ ঘিরে নিরাপত্তা নিশ্চয়তা চায় ইরান, ফিফার প্রতি আহ্বান

ছবি: রয়টার্স

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকে কেন্দ্র করে ফিফার কাছে নিরাপত্তা ও সম্মানজনক আচরণের নিশ্চয়তা চেয়েছে ইরান ফুটবল ফেডারেশন। সংস্থাটির সভাপতি মেহদি তাজ এ বিষয়ে কথা বলেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে।

তিনি বলেন, বিশ্বকাপ সফর নির্বিঘ্ন করতে আগে থেকেই একটি পরিষ্কার নিশ্চয়তা প্রয়োজন, যাতে ইরান দল কোনো ধরনের অসম্মান বা হয়রানির শিকার না হয়। তার ভাষায়, আয়োজক দেশগুলোকে অবশ্যই অংশগ্রহণকারী সব দেশের প্রতি সম্মান নিশ্চিত করতে হবে।

তাজ আরও জানান, ইরানের রাষ্ট্রীয় প্রতীক বা কোনো সামরিক প্রতিষ্ঠান, বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে কোনোভাবেই অপমান করা যাবে না—এমন নিশ্চয়তা ফিফার কাছ থেকে প্রত্যাশা করা হচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, বিশ্বকাপের আয়োজক ফিফা, কোনো নির্দিষ্ট দেশ বা সরকার নয়, তাই অংশগ্রহণকারী দলের প্রতি সমতা ও সম্মান বজায় রাখা বাধ্যতামূলক।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, সম্প্রতি কানাডায় ইরানি একটি ফুটবল প্রতিনিধিদল প্রবেশে বাধার মুখে পড়ে এবং পরে ফিরে যেতে বাধ্য হয়। ওই ঘটনায় তাজ নিজেও ছিলেন এবং তারা অসম্মানজনক আচরণের অভিযোগ করেন।

পরে কানাডা কর্তৃপক্ষ জানায়, আইআরজিসির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে মেহদি তাজের ভিসা বাতিল করা হয়। কানাডা ও যুক্তরাষ্ট্র উভয় দেশই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

এই ঘটনার পর ফিফা ইরান ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করে এবং আলোচনার জন্য জুরিখে আমন্ত্রণ জানায়।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। ইরান দলের একাধিক ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

kalprakash.com/SS

বুধবার, ৬ মে ২০২৬
বিশ্বকাপ ঘিরে নিরাপত্তা নিশ্চয়তা চায় ইরান, ফিফার প্রতি আহ্বান
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ঘিরে নিরাপত্তা নিশ্চয়তা চায় ইরান, ফিফার প্রতি আহ্বান

প্রকাশিত: ০১:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬