বাংলাদেশ ০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

টাইসন ফিউরির বিপক্ষে বক্সিং রিংয়ে নামছেন ইব্রাহিমোভিচ, চমকে ফুটবল-দুনিয়া

ফুটবল মাঠের পর এবার বক্সিং রিংয়ে নামতে যাচ্ছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। ৪৪ বছর বয়সী এই তারকা নিজেই জানিয়েছেন, তিনি বিশ্বখ্যাত হেভিওয়েট বক্সার টাইসন ফিউরির বিপক্ষে লড়াই করবেন।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে খবরটি নিশ্চিত করে জ্লাতান লিখেছেন, ফুটবলে নয়, এবার বক্সিংকে আবার তার পুরোনো গৌরবে ফিরিয়ে নিতে চান তিনি।

সূত্র অনুযায়ী, আগামী ১ আগস্ট আয়ারল্যান্ডের ডাবলিনে এই প্রদর্শনী লড়াই অনুষ্ঠিত হতে পারে। এটি মূলত টাইসন ফিউরির পরবর্তী বড় লড়াইয়ের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে। সামনে অ্যান্থনি জশুয়ার বিপক্ষে সম্ভাব্য ম্যাচের আগে নিজেকে ঝালিয়ে নিতে রিংয়ে নামবেন ফিউরি।

এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও মজার প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, ফুটবলের পাশাপাশি মার্শাল আর্ট ও তায়কোয়ান্দো দক্ষতার কারণে ইব্রাহিমোভিচকে হালকাভাবে নেওয়া যাবে না।

ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় গোল ও নাটকীয় মুহূর্ত উপহার দেওয়া জ্লাতান এবার রিংয়েও চমক দেখাতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

kalprakash.com/SS
শুক্রবার, ২২ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

টাইসন ফিউরির বিপক্ষে বক্সিং রিংয়ে নামছেন ইব্রাহিমোভিচ, চমকে ফুটবল-দুনিয়া

প্রকাশিত: ০৫:১৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬