বাংলাদেশ ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশনা

সংগৃহীত ছবি

চলতি বছরের জুলাইয়ের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে গণিতে যোগ, বিয়োগ, গুণ ও ভাগে দক্ষতা অর্জনের লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের শতভাগ দক্ষতা অর্জন না হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা বন্ধের ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন ২৭ এপ্রিল ও ৫ মে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে তিনি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিতে মৌলিক দক্ষতা নিশ্চিত করার ওপর জোর দেন।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রতিদিন বাংলা ও ইংরেজি বইয়ের নির্দিষ্ট অংশ জোরে জোরে পড়াতে হবে। পাশাপাশি গণিতের মৌলিক চারটি বিষয়—যোগ, বিয়োগ, গুণ ও ভাগ—নিয়মিতভাবে অনুশীলন করাতে হবে।

লক্ষ্যমাত্রা অনুযায়ী, জুনের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পড়া, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিত এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পড়ার দক্ষতা ৯০ শতাংশে উন্নীত করতে হবে। জুলাইয়ের মধ্যে তা ১০০ শতাংশে পৌঁছাতে হবে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা ইতোমধ্যে মাঠ পর্যায়ে নির্দেশনা পাঠিয়েছেন এবং বিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে এবং অন্যান্য জেলাতেও একই প্রক্রিয়া চলছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা নিশ্চিত করা বর্তমান সরকারের অগ্রাধিকার। লক্ষ্য অর্জন বাধ্যতামূলক এবং এ ক্ষেত্রে কোনো শৈথিল্য গ্রহণযোগ্য হবে না।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশনা

প্রকাশিত: ০৪:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬