শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৪৭:২৫
শিরোনাম
● ১৫ ঘণ্টা পর দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ● জাপানে রেকর্ড ৪২ লাখ বিদেশির বসবাস ● নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যান ● দুর্গাপূজায় হিলি বন্দরে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি ● ব্যতিক্রমী সাজে ফারিয়া ● ফোন হারালে বিপদমুক্ত থাকতে তাৎক্ষণিক যা করবেন ● শনিবার খোলা দেশের সব ব্যাংক ● দুর্গাপূজায় ২৭২৭ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি ● মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা ● অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরত ● ১৫ ঘণ্টা পর দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ● জাপানে রেকর্ড ৪২ লাখ বিদেশির বসবাস ● নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যান ● দুর্গাপূজায় হিলি বন্দরে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি ● ব্যতিক্রমী সাজে ফারিয়া ● ফোন হারালে বিপদমুক্ত থাকতে তাৎক্ষণিক যা করবেন ● শনিবার খোলা দেশের সব ব্যাংক ● দুর্গাপূজায় ২৭২৭ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি ● মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা ● অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরত

কৃতি শিক্ষার্থীদের ৪১৮ জনকে ২৭.২৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৫৯
শেয়ার: mail
কৃতি শিক্ষার্থীদের ৪১৮ জনকে ২৭.২৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা

উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে জেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এবং দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৪১৮ জন শিক্ষার্থীর মাঝে মোট ২৭ লাখ ২৮ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

শনিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ কুমার দাশ, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলী, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার হাছিফ উদ্দিন রাখীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৫৫ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ৩৬৩ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও অসাধারণ সাফল্য অর্জন করছে। তিনি নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন, “আমাকে প্রতিদিন পাঁচটি খাল পেরিয়ে বিদ্যালয়ে যেতে হতো। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মূল্য আমি গভীরভাবে উপলব্ধি করেছি।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা লালন করতে হবে। নতুন বাংলাদেশ গঠনে দক্ষ ও সুশিক্ষিত তরুণরাই হবে সবচেয়ে বড় সম্পদ। মাদক, দুর্নীতি ও সামাজিক অপরাধ থেকে দূরে থেকে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।

পরিবেশ ও জলবায়ু প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম বড় ভুক্তভোগী হলেও সরকার পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সুন্দরবন রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ ক্ষতিপূরণের ন্যায্য দাবি তুলে ধরছে। ভবিষ্যতের বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী ও প্রশাসক হিসেবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

কৃতি শিক্ষার্থীদের ৪১৮ জনকে ২৭.২৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে