রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:০২:২৯
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:০৪
শেয়ার: mail
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স

শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম জোরদার ও সম্প্রসারণের লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে দিনব্যাপী স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটস সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও এলটি প্রতিনিধি মো. সাইফুল ইসলাম।

বাংলাদেশ স্কাউটস সুন্দরগঞ্জ উপজেলা শাখার সম্পাদক এম মাহফুজুর রহমান লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার মোহাম্মদ আহসান হাবীব, সহকারী কমিশনার ও রামজীবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, কাব লিডার মো. জিয়াউল ইসলাম, অডিট টিমের সদস্য মো. জাহিদুল ইসলাম জাহিদ, খানাবাড়ি এমইউ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইয়াকুব আলী, বামনডাঙ্গা এমএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, চ্যাংমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম মণ্ডল এবং চণ্ডীপুর এটিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

ওরিয়েন্টেশন কোর্সে স্কাউট আন্দোলনের ইতিহাস, শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ইউনিট গঠন, কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে স্কাউটিংয়ের ভূমিকা এবং জাতীয় পর্যায়ে স্কাউট কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ স্কাউটসের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স

বিস্তারিত কমেন্টে