বাংলাদেশ ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো।

বুধবার (২৯ এপ্রিল) ঢাকায় জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের মধ্যে কৃষি খাতে অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তি হস্তান্তর এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় বেলারুশের রাষ্ট্রদূত বাংলাদেশের সরকারের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং সাম্প্রতিক নির্বাচনে জনগণের সমর্থন পাওয়ায় অভিনন্দন জানান।

স্থানীয় সরকারমন্ত্রী বেলারুশের কৃষি খাতের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশকে বেলারুশের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করে কারিগরি সহায়তা বাড়ানোর আশ্বাস দেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার কথাও তুলে ধরেন।

সাক্ষাৎকালে পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

kalprakash.com/SS

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ০৫:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬