বাংলাদেশ ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: স্থানীয় সরকারমন্ত্রী

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য শেখ মো. রেজাউল ইসলাম (নওগাঁ-৬)-এর টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

একই অধিবেশনে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল করিম (গাইবান্ধা-২)-এর আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশিত: ০৬:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬