শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:১০:২৬
শিরোনাম
● ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই গণঅভ্যুত্থান: সংস্কৃতিমন্ত্রী ● পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি পরাজিত শক্তি: রিজভী ● সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ ● দেশের ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন ● তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, শিগগিরই আসছে সুখবর: ত্রাণমন্ত্রী ● ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ● দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর ● মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী ● পলাশবাড়ীতে নব নির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ● ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই গণঅভ্যুত্থান: সংস্কৃতিমন্ত্রী ● পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি পরাজিত শক্তি: রিজভী ● সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ ● দেশের ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন ● তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, শিগগিরই আসছে সুখবর: ত্রাণমন্ত্রী ● ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ● দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর ● মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী ● পলাশবাড়ীতে নব নির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন

প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক বড়ুয়া

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:১৫
শেয়ার: mail
প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক বড়ুয়া

‘প্ল্যানেটারি হেলথ থ্রু দ্য লেন্স—সিএটিএ-আর্থ ২০২৬’ প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী চৌধুরী সুপ্রতীক বড়ুয়া।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের উপস্থিতিতে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

চৌধুরী সুপ্রতীক বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাঁর নির্মিত পুরস্কারজয়ী প্রামাণ্যচিত্র ‘সল্ট অ্যান্ড সারভাইভাল’-এ উঠে এসেছে লবণাক্ততা বৃদ্ধি, চিংড়ি চাষ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে উপকূলীয় মানুষের জীবন, জীবিকা ও পরিবেশে ঘটে যাওয়া পরিবর্তনের চিত্র।

এ বিষয়ে সুপ্রতীক বলেন, এই অর্জন তাঁর জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। ‘সল্ট অ্যান্ড সারভাইভাল’ প্রামাণ্যচিত্রে উপকূলের মানুষের পানির সংকট ও টিকে থাকার সংগ্রাম তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। এ স্বীকৃতি সেই মানুষদের উৎসর্গ করেছেন, যাঁরা তাঁদের জীবনের গল্প তাঁর সঙ্গে ভাগ করে নিয়েছেন। পাশাপাশি তিনি তাঁর সুপারভাইজার অমিত দত্ত, নৃবিজ্ঞান বিভাগ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুপ্রতীকের প্রামাণ্যচিত্র নির্মাণে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত। তিনি বলেন, প্রথমেই সুপ্রতীককে প্রাণঢালা অভিনন্দন জানাতে চান। গবেষণার কাজে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে মনসুর আলম অন্তরসহ যাঁরা তথ্য সংগ্রহ ও অন্যান্য কাজে সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।

অমিত দত্ত আরও বলেন, সুপ্রতীক তাঁর জায়গা থেকে নিরলস পরিশ্রম করে প্রামাণ্যচিত্রটি সম্পাদন করেছে। তার এ অর্জন নৃবিজ্ঞান বিভাগ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের। মাঠপর্যায়ের গবেষণা ও ভিজ্যুয়াল ভাষার সমন্বয়ে উপকূলের মানুষের অভিজ্ঞতা ও দুর্দশা তুলে ধরেছে প্রামাণ্যচিত্রটি। এর মাধ্যমে লবণাক্ততা ও পানির সংকট নিয়ে সচেতনতা বাড়বে এবং নীতিনির্ধারণ ও ওই অঞ্চলের কৃষিব্যবস্থা পুনরুদ্ধারে সমন্বিত ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক বড়ুয়া

বিস্তারিত কমেন্টে