ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশে বিশেষ করে সিলেট, মৌলভীবাজার এবং পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় কম্পন বেশী অনুভূত পড়েছে।
বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে শুরু হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং গভীরতা ১০ কিলোমিটার। কম্পনের কারণে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক দেখা দেয়।
এর আগে ৩-৪ এপ্রিল পাকিস্তান ও আফগানিস্তানেও ৪.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল।
সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 
























