বাংলাদেশ ১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ভারতীয় হাইকমিশনারকে তলব, ঢাকার কড়া প্রতিবাদ

ভারতের নয়াদিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঁঢ়েকে তলব করেছে সরকার। একই সঙ্গে এ ঘটনার ব্যাখ্যা চেয়ে কড়া প্রতিবাদও জানিয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পবন বাঁঢ়েকে তলব করা হয়। সেখানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দাবি করেন এবং বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানান।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে বলেন, এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি বলেন, এটি একটি অনভিপ্রেত ঘটনা। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ নিয়ে সরকারের অবস্থান যথাসময়ে জানানো হবে।

জানা গেছে, একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে গত ১৪ জুন ভারতের রাজধানী দিল্লিতে যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতায় তিনি প্রবেশের অনুমতি পাননি।

এর ফলে দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয় তাকে। শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশ না করেই সোমবার দুপুরে ঢাকায় ফিরে আসেন তিনি।

ঘটনাটি দুই দেশের কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশ সরকার বিষয়টির ব্যাখ্যা চেয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করেছে।

kalprakash.com/SAS

সোমবার, ১৫ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

ভারতীয় হাইকমিশনারকে তলব, ঢাকার কড়া প্রতিবাদ

প্রকাশিত: ০৯:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬