বাংলাদেশ ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মাটিরাঙ্গায় জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে মাটিরাঙ্গা পৌরসভার আলুটিলা বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পূর্ব খেদাছড়া টাইগার একাদশ ৩-২ গোলে আলুটিলা বটতলী রিমিনি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক বাদশা মিয়া।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান সুমনসহ পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

শনিবার, ২৭ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

মাটিরাঙ্গায় জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬