বাংলাদেশ ০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন Logo নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড Logo স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও নেই রাস্তা, দুর্ভোগে ধরমন্ডলের ৪ নম্বর ওয়ার্ডবাসী Logo যশোরে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার Logo বাগেরহাটে ডিবির অভিযানে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড

পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থান থেকে আটক মাদকসেবীদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের শাস্তি প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেংগা নদীপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (৫৫), তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে গোলাম মোস্তফা (৫০)-কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। ছাইকোলা ইউনিয়নের দীঘল গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল ওহাব (৩৩)-কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিলচলন ইউনিয়নের কুমারগাড়া এলাকার আকবর আলীর ছেলে শফিক আলী (৩০)-কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী এ দণ্ডাদেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ৩ জুলাই ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশিত: ০৩:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬