বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:২২:৪৪

নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:১২
শেয়ার: mail
নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মানবসেবাকে ব্রত হিসেবে ধারণ করে নবম বর্ষে পদার্পণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’। ২০১৭ সালে ঢাকায় একদল উদ্যমী তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত সংগঠনটি “সেবাই মহত্ত্ব, সেবাই মনুষ্যত্ব” স্লোগানকে সামনে রেখে গত আট বছরে দেশের বিভিন্ন অঞ্চলের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করেছে।

প্রতিষ্ঠালগ্নে ছোট পরিসরে যাত্রা শুরু করলেও বর্তমানে সংগঠনটির কার্যক্রম দেশের পাঁচটি জেলায় বিস্তৃত হয়েছে। সময়ের সঙ্গে সদস্যসংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সাংগঠনিক কাঠামোও আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সংশ্লিষ্টরা।

সংগঠনটির মানবিক কার্যক্রমের মধ্যে রয়েছে ঈদ ও শীতকালীন সহায়তা কর্মসূচি, স্বাবলম্বী প্রকল্প এবং প্রাকৃতিক দুর্যোগে জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম।

প্রতি বছর ঈদ ও শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা বিতরণ করা হয়। পাশাপাশি এককভাবে পরিবার পরিচালনাকারী সংগ্রামী নারীদের স্বাবলম্বী করে তুলতে দীর্ঘমেয়াদি সহায়তামূলক প্রকল্প বাস্তবায়ন করছে সংগঠনটি, যার মূল লক্ষ্য সাময়িক সহায়তার পরিবর্তে টেকসই জীবিকায়ন নিশ্চিত করা।

এ ছাড়া বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ, জরুরি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, দেশের বিভিন্ন এলাকায় ইউনিটভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে মানবসেবার পরিধি আরও বিস্তৃত হচ্ছে। নতুন নতুন স্বেচ্ছাসেবীর সম্পৃক্ততা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলছে।

নবম বর্ষে পদার্পণ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবকল্যাণে নিবেদিত থেকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত থাকবে। একই সঙ্গে সেবামূলক কার্যক্রম দেশের আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’

বিস্তারিত কমেন্টে